বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পবিত্র ওমরাহ পালন করতে মক্কায় অভিনেত্রী মারিয়া মিম।

পবিত্র ওমরাহ পালন করতে মক্কায় অভিনেত্রী মারিয়া মিম।

পবিত্র ওমরাহ পালন করতে মক্কায় অভিনেত্রী মারিয়া মিম।

ঢাকাই শোবিজের আলোচিত অভিনেত্রী মারিয়া মিম বর্তমানে পবিত্র ওমরাহ পালন করতে মক্কায় অবস্থান করছেন। গ্ল্যামার জগতের ব্যস্ততা থেকে সাময়িক বিরতি নিয়ে কিছুদিন আগে মুসলমানদের পুণ্যভূমি সৌদি আরবে যান তিনি। গত বুধবার (২৮ জানুয়ারি)  বোরকা ও হিজাব পরিহিত একাধিক ছবি তার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন মিম। 

এক ফেসবুক পোস্টে পবিত্র কাবা শরিফের সামনে তোলা সেলফি শেয়ার করেছেন তিনি, যেখানে অভিনেত্রীকে সাদা রঙের হিজাবে অত্যন্ত স্নিগ্ধ দেখাচ্ছে। পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘প্রতিটি মুসলিম যেন এই অনুভূতি লাভ করতে পারে। আমিন!’ 

অন্য আরেকটি পোস্টে আরাফাতের ময়দান থেকে তোলা একাধিক ছবি পোস্ট করেন মিম। জাবাল আল রহমাহ পাহাড়ের পাদদেশ থেকে অভিনেত্রী সেই ছবিগুলো তুলেছেন। ছবিতে তাকে ক্রিম রঙের বোরকা ও হিজাব এবং চোখে সানগ্লাস পরিহিত অবস্থায় দেখা গেছে। 

নিজের পেশাগত ব্যস্ততাকে ভুলে আধ্যাত্মিক প্রশান্তির জন্য ওমরাহ পালনে যাওয়ায় অনেকেই তার প্রশংসা করছেন। পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনদের অভিনেত্রীকে শুভকামনা জানাতে দেখা গেছে।  উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি মারিয়া মিম সামাজিক মাধ্যমে নানা ইস্যু নিয়েই আলোচনায় থাকেন।