বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এবার ঘুষখোর চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে।

এবার ঘুষখোর চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে।

এবার ঘুষখোর চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে।


আমাদের চারপাশে ঘুষখোরের অভাব নেই। সরকারি-বেসরকারি যে কোনো চাকরিতে ঘুষের ছড়াছড়ি। এই ঘুষের কারবারে অনেক পরিবার পথেও বসছেন।

এবার সেই ঘুষখোর হিসেবে দেখা গেল জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। তিনি ঘুষের বিনিময়ে অনেককে বিভিন্ন প্রলোভন দেখান। কিন্তু শেষ পর্যন্ত এই পথের শেষ কোথায় হবে?

শুক্রবার সুলতান এন্টারটেইনমেন্ট চ্যানেলে প্রচারে আসবে ‘ঘুষখোর’ শিরোনামের একটি নাটক। এতে ঘুষখোর চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার বিপরীতে আছেন নীলাঞ্জনা নীলা।
নাটকটি পরিচালনা করেছেন সোহেল হাসান।

মোশাররফ করিম বর্তমানে ঈদের নাটকে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি বর্ণনাথের পরিচালনায় ‘সোনার চেইন’ নাটকের শুটিং শেষ করেছেন তিনি। তার বিপরীতে অভিনয় করেন হিমি।

আসছে ঈদের জন্য নির্মাতা সাগর জাহানও এই অভিনেতাকে নিয়ে দুটি নাটক নির্মাণ করবেন বলে জানা গেছে।