বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজহারীকে ধন্যবাদ দিলেন বর্ষা।

আজহারীকে ধন্যবাদ দিলেন বর্ষা।

আজহারীকে ধন্যবাদ দিলেন বর্ষা।


ঢাকাই সিনেমার চিত্রনায়িকা বর্ষা সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামি বক্তা ও গবেষক ড. মিজানুর রহমান আজহারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শুক্রবার (আজ) বিকেল ৫টার দিকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, সম্প্রতি তিনি ‘এক নজরে কুরআন’ বইটি হাতে পেয়েছেন, যা পড়ার জন্য দীর্ঘদিন ধরেই তার ইচ্ছা ছিল।

স্ট্যাটাসে বর্ষা লিখেছেন, আলহামদুলিল্লাহ, তার খুব ইচ্ছে ছিল এক নজরে কুরআন বইটি পড়ার। তিনি মোট তিনটি বই অর্ডার করেছিলেন, যার দুটি তার বোনদের জন্য। বইটি হাতে পেয়ে তিনি আনন্দ প্রকাশ করে বলেন, জীবনে তেমন কিছু জানা না থাকলেও এই বই পড়ে অনেক কিছু জানতে পারবেন বলে তার বিশ্বাস।

এ প্রসঙ্গে ড. মিজানুর রহমান আজহারীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বর্ষা লেখেন, এই বইটি পড়ার সুযোগ করে দেওয়ার জন্য তাকে ধন্যবাদ। একই সঙ্গে তিনি তার মঙ্গল কামনা করে দোয়া করেন।

ধর্মীয় জ্ঞান সহজভাবে তুলে ধরার জন্য ড. মিজানুর রহমান আজহারীর বিভিন্ন বই ও বক্তব্য এরই মধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। ‘এক নজরে কুরআন’ বইটিও পাঠকদের কাছে কুরআনের সারবস্তু সহজভাবে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রচিত।
বর্ষার এই স্ট্যাটাসে ভক্তরাও ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই তার এই আগ্রহকে প্রশংসা করে মন্তব্য করেছেন।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
এস এম শিহাদ আলম মন্তব্য করে লিখেছেন, ‘ম্যাডাম বইটি পড়লে আপনি অনেক কিছুই জানতে পারবেন, আমি নিজে বইটি পরেছি।’ মো. শহিদুল ইসলাম লিখেছেন, ‘শ্রেষ্ঠ পোস্ট করেছেন।’