বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অনন্য রেকর্ড গড়লো ধারাবাহিক "এটা আমাদেরই গল্প"।

অনন্য রেকর্ড গড়লো ধারাবাহিক "এটা আমাদেরই গল্প"।

অনন্য রেকর্ড গড়লো ধারাবাহিক "এটা আমাদেরই গল্প"।

একসময় ঢাকার ধারাবাহিক নাটকের বেশ জনপ্রিয়তা ছিল। তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে জনপ্রিয়তায় ভাটা পড়েছে। বিদেশি ধারাবাহিকে ঝুঁকেছেন দর্শকেরা। তবে সে চিত্র বদলাচ্ছে। আবার পরিবার নিয়ে দেশের ধারাবাহিক নাটক উপভোগ করছেন দর্শকেরা। এর মধ্যে আলাদাভাবে নজর কেড়েছে মোস্তফা কামাল রাজের ‘এটা আমাদেরই গল্প’। দর্শকেরা বলছেন, ধারাবাহিকটি পরিবারের সদস্যদের নিয়ে দেখার মতো। পাশাপাশি এর গল্প ও চরিত্রের মধ্যে নিজেদের খুঁজে পাচ্ছেন তাঁরা। এর ফলে নাটকের প্রতিটি পর্ব ইউটিউবে পাচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউ।

নাটকটি নিয়ে আজ নতুন এক তথ্য দিলেন নির্মাতা। ফেসবুক পোস্টে জানিয়েছেন, ইউটিউব, ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ধারাবাহিক নাটকটি এখন পর্যন্ত দেখা হয়েছে ২৬০ কোটি বার! যা বাংলাদেশের কোনো সিরিয়ালের ক্ষেত্রে এক বিরল রেকর্ড!

সিনেমাওয়ালার ব্যানারে নির্মিত নাটকটির নতুন পর্ব সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার রাত সাড়ে নয়টায় চ্যানেল আইয়ের পর্দায় এবং বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে।

নির্মাতা আরও জানিয়েছেন, নাটকের প্রতিটি পর্বই এক কোটির বেশি ভিউ অতিক্রম করছে, যা দেশের নাটকে এবারই প্রথম। মঙ্গলবার দুপুরে রাজ তাঁর ফেসবুকে লিখেছেন, ‘আপনাদের জানাতে পেরে আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি, “এটা আমাদের গল্প” সিরিজটি এখন পর্যন্ত সমস্ত সোশ্যাল মিডিয়াজুড়ে প্রায় ২ দশমিক ৬ বিলিয়ন (২০৬০ মিলিয়ন, ২৬০ কোটি) ভিউ অর্জন করেছে। আর প্রতিটি পর্ব ইউটিউবে এক কোটির বেশি ভিউ অতিক্রম করেছে। এই পরিমাণ ভালোবাসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।’