শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জেলা প্রশাসকের কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া হতে গণমাধ্যম কর্মীদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ

জেলা প্রশাসকের কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া হতে গণমাধ্যম কর্মীদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ

জেলা প্রশাসকের কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া হতে গণমাধ্যম কর্মীদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে নির্বাচনি সংবাদ সংগ্রহে ইচ্ছুক জেলা পর্যায়ের সাংবাদিক/গণমাধ্যমকর্মীদের সাংবাদিক পরিচয়পত্র ও গাড়ির স্টিকার সংগ্রহের জন্য জেলা ম্যাজিস্ট্রেট, ব্রাহ্মণবাড়িয়া ও রিটার্নিং অফিসার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরাবর আগামী ০৪ ফেব্রুযারি ২০২৬ তারিখ বুধবার বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত নিয়মে আবেদন করার জন্য অনুরোধ করা হলো।

আবেদনপত্র জমাদানের স্থান: সাধারণ শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া। 

উল্লেখ্য, নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক ২৯ জানুয়ারি ২০২৬ তারিখের ১৭.০০.০০০০.০৪০.৩৬.০০৬.২৫-১৫১ নং স্মারকে জারিকৃত পত্র এবং 'নির্বাচনি সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক/গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা ২০২৫' অনুযায়ী নিম্নবর্তী নিয়মে আবেদন করতে হবে। 

আবেদনের নিয়মাবলি: সংশ্লিষ্ট গণমাধ্যমের অফিসিয়াল প্যাডে নিউজ এডিটর/চিফ রিপোর্টার/বার্তা প্রধান/ব্যুরো প্রধান/জেলা প্রতিনিধি স্বাক্ষরিত আবেদন নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং অফিসার বরাবর প্রেরণ করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে কতজন সাংবাদিককে অ্যাসাইনমেন্ট দেয়া হবে তার তথ্য উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সাথে নিম্নলিখিত ডকুমেন্ট/কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে:

(ক) স্ব-স্ব প্রতিষ্ঠানের নিয়োগপত্রের কপি সংযুক্ত করতে হবে;
(খ) সাংবাদিক পরিচয়পত্র/পিআইডি এ্যাক্রিডিটেশন কার্ডের কপি;
(গ) জাতীয় পরিচয়পত্রের কপি;
(ঘ) গণমাধ্যম প্রতিষ্ঠান কর্তৃক অনুমোদিত সাংবাদিকদের তালিকা (তালিকার প্রথম পাতাসহ);
(ঙ) ১ কপি রঙিন পাসপোর্ট সাইজ ও ১ কপি স্ট্যাম্প সাইজের সদ্য তোলা ছবি;
(চ) স্থানীয় পত্রিকা, স্থানীয় অনলাইন নিউজ ও আইপিটিভির ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধনের প্রমাণপত্র;
(ছ) স্থানীয় দৈনিক পত্রিকার ক্ষেত্রে গত ৩ (তিন) দিনের এবং স্থানীয় সাপ্তাহিক পত্রিকার ক্ষেত্রে সর্বশেষ প্রকাশিত পত্রিকার ৩(তিন) টি কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
(জ) ফ্রি-ল্যান্স সাংবাদিকদের ক্ষেত্রে তথ্য অধিদপ্তরের পিআইডি এ্যাক্রিডিটেশন কার্ড। 

গাড়ির স্টিকারের জন্য আবেদনের নিয়মাবলি:

(ক) সর্বশেষ হালনাগাদকৃত গাড়ির রেজিস্ট্রেশন কার্ড ও সংশ্লিষ্ট কাগজপত্র (ফিটনেস সনদ ও ট্যাক্স টোকেন);
(খ) হালানাগাদকৃত ড্রাইভিং লাইসেন্স;
(গ) ড্রাইভার ও সাংবাদিকদের জন্য প্রত্যেকের ০২ কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা ছবি;
(ঘ) গাড়ি চালকের জাতীয় পরিচয়পত্রের কপি।
(ঙ) সংবাদ সংগ্রহের লক্ষ্যে সীমিত পর্যায়ে মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেওয়া হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সাংবাদিককে স্ব স্ব প্রতিষ্ঠানের নিয়োগপত্র, প্রেস আইডির কপি, এনআইডির কপি এবং যে মোটরসাইকেল ব্যবহার করা হবে সেই মোটরসাইকেলের রেজিস্ট্রেশনের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্রের কপি রিটার্নিং অফিসারের নিকট জমা দিতে হবে।

সাপোর্ট স্টাফ:

(ক) সাংবাদিকদের প্রযুক্তিগতভাবে সহায়তা করার জন্য যে সকল সাপোর্ট স্টাফ (মিডিয়া/কামেরা পারসন/অন্যান্য) নিয়োজিত থাকবেন তাদেরকে সাপোর্ট স্টাফ (মিডিয়া) পরিচয়পত্র প্রদান করা হবে। সাপোর্ট স্টাফ প্রয়োজন হলে চাহিত সকল তথ্যসহ আবেদন করতে হবে। 

উল্লেখ্য, অসম্পূর্ণ কোন আবেদন অনুমোদন করা হবে না।