সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাজারো আলেমের শিক্ষক কারী হাবিবুর রহমানের জানাযায় জনস্রোত, পূর্ব বক্তব্য দেন অধ্যাপক কেএম হেসাব উদ্দিন

হাজারো আলেমের শিক্ষক কারী হাবিবুর রহমানের জানাযায় জনস্রোত, পূর্ব বক্তব্য দেন অধ্যাপক কেএম হেসাব উদ্দিন

হাজারো আলেমের শিক্ষক কারী হাবিবুর রহমানের জানাযায় জনস্রোত, পূর্ব বক্তব্য দেন অধ্যাপক কেএম হেসাব উদ্দিন

পাবনার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের আহম্মদপুর গ্রামে বিশিষ্ট আলেমে দ্বীন ও শিক্ষাবিদ, ক্বারী মাওলানা হাবিবুর রহমানের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর আহম্মদপুর গ্রামের ঈদগাহ মাঠে এ জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় হাজারো ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে এলাকাজুড়ে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

জানাজা নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের এমপি পদপ্রার্থী, জননেতা অধ্যাপক কেএম হেসাব উদ্দিন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, “ক্বারী মাওলানা হাবিবুর রহমান ছিলেন একজন নির্ভেজাল আলেমে দ্বীন ও আদর্শ শিক্ষক। কুরআনের খেদমতে তিনি সারাজীবন নিজেকে উৎসর্গ করেছেন। তাঁর ইন্তেকাল দ্বীনি অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।”

তিনি আরও বলেন, “এমন আলেমরা সমাজের বাতিঘর। তাঁদের জীবন ও কর্ম নতুন প্রজন্মের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।” একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, ক্বারী মাওলানা হাবিবুর রহমান সাঁথিয়া উপজেলার ঐতিহ্যবাহী বোয়ালমারী কামিল মাদ্রাসার সাবেক শিক্ষক ছিলেন। শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য ছাত্রকে কুরআন ও ইসলামী শিক্ষায় গড়ে তুলেছেন। তাঁর বহু ছাত্র আজ দেশের বিভিন্ন স্থানে ইমাম, খতিব ও দ্বীনি দাওয়াতি কাজে নিয়োজিত রয়েছেন।

জানাজা নামাজে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় আলেম-ওলামা, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম-মুয়াজ্জিন এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

জানাজা শেষে মরহুম ক্বারী মাওলানা হাবিবুর রহমানকে আহম্মদপুর গ্রামে অবস্থিত ঐতিহাসিক সৈয়দ শাহ ইউসুফ আলী রহমাতুল্লাহ আলাইহি কবরস্থানে দাফন করা হয়।

ক্বারী মাওলানা হাবিবুর রহমানের ইন্তেকালে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে।

এস এন জামান হাশেমী সুজানগর উপজেলা প্রতিনিধি