বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যমজ সন্তানের বাবা হলেন দক্ষিনের সুপারস্টার রাম চরন। 

যমজ সন্তানের বাবা হলেন দক্ষিনের সুপারস্টার রাম চরন। 

যমজ সন্তানের বাবা হলেন দক্ষিনের সুপারস্টার রাম চরন। 

 

বাবা হলেন দক্ষিণী তারকা রামচরণ। এই খবরের অপেক্ষাতেই ছিল তাঁর অনুরাগীরা। নতুন অতিথি আসার খবরে খুবই খুশি গোটা পরিবার। কয়েক বছর আগে মেয়ে হওয়ার সুখবর দিয়েছিলেন তাঁরা। গত অক্টোবরে দ্বিতীয় বার সন্তান সম্ভবা হওয়ার খবর শোনান তারকা দম্পতি।

 

 

অক্টোবর মাসেই দ্বিতীয়বার মা হওয়ার কথা জানিয়েছিলেন রামচরণ পত্নী, সরাসরি না জানালেও তাঁর ইঙ্গিতপূর্ণ পোস্ট উসকে দিয়েছিল সেই জল্পনা। তিনি লিখেছিলেন, ‘এইবার দীপাবলিতে আমরা দ্বিগুণ খুশি, ভালোবাসা দ্বিগুণ। কৃতজ্ঞ বোধ করছি। শীঘ্রই নতুন একটা শুরু করতে চলেছি।’

 

 

কিছু বছর আগে শোনা গিয়েছিল, একটা সময় ছিল যখন তাঁরা চাননি  বাবা-মা হতে। উপাসনা জানান তাঁদের সন্তান নেওয়ার সময় নেই। কিন্তু, অনেক কিছু ভাবনা চিন্তা করে এত দিন এই সিদ্ধান্ত থেকে বিরত ছিলেন। পরে বিয়ের দশ বছর পরেই প্রথম সন্তানের জন্ম দেন উপাসনা।

 

 

‘পেড্ডি’ খ্যাত অভিনেতা ২০১২ সালে নিজের দীর্ঘদিনের বন্ধু উপাসনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের ১০ বছর ঘুরতে না ঘুরতেই ২০২৩ এ ঘরে লক্ষ্মী আসে। মেয়ে সন্তানের জন্ম দেন উপাসনা, নাম রাখেন ক্লিন কারা কেনিদেলা। প্রথম সন্তান হওয়ার ঠিক দু’বছরের মাথায় দ্বিতীয়বার বাবা হচ্ছেন দক্ষিণী তারকা। সন্তানদের একগুচ্ছ উপহারে ভরিয়ে দিয়েছেন তারকা দম্পতি।