বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীতে অভিনেতার বাসায় চুরি ও ভাঙচুর, থানায় অভিযোগ। 

রাজধানীতে অভিনেতার বাসায় চুরি ও ভাঙচুর, থানায় অভিযোগ। 

রাজধানীতে অভিনেতার বাসায় চুরি ও ভাঙচুর, থানায় অভিযোগ। 

 

রাজধানীর রামপুরায় ভাড়া বাসায় চুরি ও ভাঙচুরের অভিযোগ করেছেন তরুণ অভিনেতা আব্দুল্লাহ আল সেন্টু। এ ঘটনায় রোববার (১ ফেব্রুয়ারি) রামপুরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগপত্রে লিটন ও এনায়েত নামের দুজনের সংশ্লিষ্টতার কথা উল্লেখ করা হয়েছে।

অভিনেতা জানান, শুটিংয়ের কাজে ঢাকার বাইরে থাকার সময় তার বাসায় ভাঙচুর চালিয়ে মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়া হয়। ডাকাতির মামলা করতে গেলেও পুলিশ তা গ্রহণ না করে লিখিত অভিযোগ নিয়েছে বলে দাবি তার। বিষয়টি নিয়ে শিগগির সংবাদ সম্মেলন করবেন বলেও জানান সেন্টু।

তার ভাষ্য, শুটিং শেষে বাসায় ফিরে দেখেন বেশ কিছু ব্যবহার্য ও মূল্যবান সামগ্রী নেই। ঘটনার কয়েক দিন পেরিয়ে গেলেও তাকে কেউ বিষয়টি জানাননি বলেও অভিযোগ করেন তিনি। এমনকি বাসার মালিকের সম্পৃক্ততা থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন এই অভিনেতা।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, চলতি বছরের জানুয়ারি মাস থেকে তিনি ওই বাসায় বসবাস করছিলেন। গত ২৫ জানুয়ারি বিকেলে শুটিংয়ের কাজে মানিকগঞ্জে যান। ৩০ জানুয়ারি রাত আনুমানিক আড়াইটার দিকে ফিরে দারোয়ানের সহায়তায় তালা খুলে ভেতরে প্রবেশ করলে বাসার জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান।

সেন্টুর দাবি, একটি ২ টেরাবাইট হার্ডড্রাইভ-যেখানে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সিনেমার চূড়ান্ত ফুটেজ সংরক্ষিত ছিল-সহ একটি ভিভো মোবাইল ফোন, সিলিং ফ্যান, গ্যাস কার্ড, চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডের ‘বেস্ট রাইজিং স্টার’ ক্রেস্ট, কাপড়চোপড়, ইস্তিরি ও জুতাসহ বিভিন্ন সামগ্রী খোয়া গেছে।

অভিযোগে আরও বলা হয়, দারোয়ানের তথ্য অনুযায়ী ২৫ জানুয়ারি সন্ধ্যায় অজ্ঞাতনামা ১৫-২০ জন ব্যক্তি বাসার তালা ভেঙে এসব মালামাল নিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বাসার ভেতরের অবস্থা ভিডিও ধারণ করে এবং নতুন তালা লাগিয়ে যায়।

সেন্টুর অভিযোগ, বাসার মালিকের সঙ্গে যোগাযোগ করলে তিনি ভাড়া দেওয়ার বিষয়টি অস্বীকার করেন এবং তার সঙ্গে দুর্ব্যবহার করেন। অভিযোগে উল্লেখ করা দুই ব্যক্তির যোগসাজশে অজ্ঞাতনামা একটি দল তার বাসায় ভাঙচুর ও চুরি করেছে বলেও দাবি করেন তিনি।

বিষয়ে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।”