বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজের সঙ্গে পরীমনির বিচ্ছেদের অন্যতম কারন জানা গেলো। 

রাজের সঙ্গে পরীমনির বিচ্ছেদের অন্যতম কারন জানা গেলো। 

রাজের সঙ্গে পরীমনির বিচ্ছেদের অন্যতম কারন জানা গেলো। 

 

ঢালিউডের সবচেয়ে আলোচিত সম্পর্কগুলোর একটি ছিল পরীমনি ও শরিফুল রাজের দাম্পত্য। বিচ্ছেদের তিন বছর পেরিয়ে গেলেও তাদের সম্পর্ক ভাঙার কারণ নিয়ে কৌতূহল আজও কমেনি। বিশেষ করে আলোচনায় এসেছে—এই ভাঙনের পেছনে কি অন্য কোনো ব্যক্তি জড়িত ছিলেন? এবার সেই প্রশ্নের সরাসরি জবাব দিলেন পরীমনি নিজেই।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের পডকাস্টে অতিথি হয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী।
সেখানে তিনি স্পষ্ট ভাষায় জানান, রাজের সঙ্গে তার বিচ্ছেদের পেছনে কোনো তৃতীয় পক্ষের সংশ্লিষ্টতা নেই।

পরীমনির মতে, সম্পর্ক ভাঙার মূল কারণ ছিল বোঝাপড়ার অভাব। তিনি বলেন, ‘সংসার টিকিয়ে রাখতে যে ধৈর্য, দায়িত্ববোধ আর পারস্পরিক সমর্থন দরকার সেটার ঘাটতি ছিল। চেষ্টা যে দুজনকেই করতে হয়, এই বিষয়টা সে বুঝত না।

বিনোদন অঙ্গনে ছড়িয়ে পড়া একটি প্রচলিত অভিযোগ নিয়েও কথা বলেন তিনি। অনেকেই দাবি করেন, পরীমনির কারণেই নাকি রাজ সন্তানের খোঁজখবর নিতে পারছেন না। এই বক্তব্যকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দেন অভিনেত্রী। 
তার ভাষায়, ‘এই কথাটা সম্পূর্ণ ভুল।

এ ধরনের কথা ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।’রাজের কাছে নিজের প্রত্যাশার কথাও অকপটে জানান পরীমনি। তিনি বলেন, ‘আমি চাই, রাজ নিজে থেকেই উপলব্ধি করুক যে তার একটি সন্তান আছে। কাউকে কিছু না বললেও সেই দায়িত্বটা যেন নিজের ভেতর থেকে আসে।’
উল্লেখ্য, ২০২২ সালের শুরুতে শরিফুল রাজ প্রথম প্রকাশ্যে জানান, পরীমনি মা হতে চলেছেন।

একই সঙ্গে সামনে আসে তাদের বিয়ের খবর। পরবর্তীতে পরীমনিও নিশ্চিত করেন, ২০২১ সালের ১৭ অক্টোবর পারিবারিক আয়োজনে তাদের বিয়ে হয়েছিল। ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় তাদের একমাত্র সন্তান।

পরবর্তী সময়ে দাম্পত্য জীবনে একাধিকবার টানাপোড়েন তৈরি হলেও সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করেছিলেন তারা। তবে রাজের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কয়েকজন অভিনেত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও প্রকাশ পাওয়াকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক শুরু হয়। সেই ঘটনার পর সম্পর্কের অবনতি চূড়ান্ত রূপ নেয়।

শেষ পর্যন্ত দুজনই আলাদা আলাদা বক্তব্যে নিজেদের অবস্থান পরিষ্কার করেন। সব আলোচনা ও প্রক্রিয়া শেষে ২০২৩ সালের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ কার্যকর হয়।