বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাস্টার চলচ্চিত্র নিয়ে ফিল্ম ফেস্টিভ্যালে নেদারল্যান্ডস গেলেন দুই অভিনেত্রী। 

মাস্টার চলচ্চিত্র নিয়ে ফিল্ম ফেস্টিভ্যালে নেদারল্যান্ডস গেলেন দুই অভিনেত্রী। 

মাস্টার চলচ্চিত্র নিয়ে ফিল্ম ফেস্টিভ্যালে নেদারল্যান্ডস গেলেন দুই অভিনেত্রী। 

 

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সিনেমার উপস্থিতি আরও জোরালো হচ্ছে। নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হতে যাওয়া রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫৫তম আসরে প্রদর্শিত হবে বাংলাদেশের সিনেমা ‘মাস্টার’। রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত এই রাজনৈতিক থ্রিলার ছবিটি উৎসবের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা বিভাগ ‘বিগ স্ক্রিন কম্পিটিশন’-এ নির্বাচিত হয়েছে।

ওয়ার্ল্ড প্রিমিয়ার হিসেবে রটারড্যামে প্রদর্শিত হতে যাওয়া ‘মাস্টার’ নিয়ে উচ্ছ্বসিত নির্মাতা ও কলাকুশলীরা। উৎসব উপলক্ষে নেদারল্যান্ডসে যাচ্ছেন ছবির অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন, নাসির উদ্দিন খান ও জাকিয়া বারী মম। প্রদর্শনী শেষে আয়োজিত প্রশ্নোত্তর পর্বেও তারা উপস্থিত থাকবেন। 
মাস্টার’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে ক্ষমতা, নৈতিকতা ও সমাজ বাস্তবতার টানাপোড়েন ঘিরে। নির্মাতার ভাষায়, মানুষ গড়ার কারিগর যখন সমাজ পরিচালনার দায়িত্বে আসে, তখন ক্ষমতার দাপটে আজীবনের নৈতিকতা কতটা টিকে থাকে সেই প্রশ্নই উঠে এসেছে ছবির কেন্দ্রে।বাঁধন ও মম’র সঙ্গে যাচ্ছেন নাসির উদ্দিন খানও

উৎসবে নেদারল্যান্ডসে ছবিটির কেন্দ্রবিন্দু হয়ে থাকবেন দুই নায়িকা বাঁধন ও মম। তারা বেশ উচ্ছ্বসিত সিনেমাটি নিয়ে। ফেসবুকে সরব রয়েছেন দুজনেই। নেদারল্যান্ডসে বসবাসকারী প্রবাসীদের আমন্ত্রণ জানাচ্ছেন ‘মাস্টার’ দেখতে আসার জন্য।

বাঁধন ফেসবুকে জানিয়েছেন রটারড্যামে সিনেমাটির প্রদর্শনী সূচি। সোমবার (২ ফেব্রুয়ারি) রাত ৯টা ১৫ মিনিট, বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা ও শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় দেখা যাবে ‘মাস্টার’।‘মাস্টার’ ছবির একটি দৃশ্য

নির্মাতা ও প্রযোজনা সংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক মঞ্চে একটি দেশীয় চলচ্চিত্র হিসেবে ‘মাস্টার’-এর জন্য প্রবাসী বাংলাদেশি দর্শক ও কমিউনিটির সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেদারল্যান্ডসে বসবাসরত বাংলাদেশিদের পরিবারসহ প্রদর্শনীতে উপস্থিত থাকার পাশাপাশি সিনেমাটির খবর ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

জানা গেছে, রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের আরও দুটি সিনেমা প্রদর্শিত হবে। সেগুলো হলো ‘রইদ’ ও ‘দেলুপি’।