পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম।
সোমবার (২ ফেব্রয়ারি) সকালে বিএনপি প্রার্থীর বাসভবন সুরাইয়া ভিলায় অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন শহিদুল ইসলাম ফাহিম।
তিনি বলেন, আজ থেকে গণধিকার পরিষদের সর্বস্তরের নেতাকর্মীরা নির্বাচনে বিএনপির প্রার্থীর সহযোগিতায় কাজ করবে। কোন পক্ষ যাতে কোন ধরনের অঘটন ঘটাতে না পারে সেদিকেও খেয়াল রাখবে।
গণধিকার পরিষদকে স্বাগত জানিয়ে পটুয়াখালী-১ আসনের ধানের শীষের প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী বলেন, গণধিকার পরিষদ এবং বিএনপির একসঙ্গে পথচলা পটুয়াখালীর রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত করেছে।
সংবাদ সম্মেলনে বিএনপি ও গণধিকার পরিষদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
-69806ed64b12b-1770024917.jpg)