শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শরিয়া প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন পৃথকভাবে নির্বাচন করছে: রেজাউল করীম

শরিয়া প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন পৃথকভাবে নির্বাচন করছে: রেজাউল করীম

শরিয়া প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন পৃথকভাবে নির্বাচন করছে: রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর একটি ন্যায়ভিত্তিক ইসলামী রাষ্ট্র কাঠামোর প্রত্যাশা ছিল। কিন্তু রাজনৈতিক সহযোগীরা শরিয়া আইনে দেশ পরিচালনার অঙ্গীকার থেকে সরে এসে প্রচলিত ব্যবস্থায় চলার কথা বলেছে। তাই শরিয়া প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পৃথকভাবে নির্বাচনে অংশ নিচ্ছে।

 

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশে ইসলামের পক্ষে এখন একটিই ভোটবাক্স আছে দাবি করে তিনি আরও বলেন, দেশের স্বাধীনতার লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার। কিন্তু গত ৫৪ বছরে যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা দেশকে একাধিকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে এবং মেহনতি মানুষের কষ্টার্জিত অর্থ বিদেশে পাচার করে ‘বেগম পাড়া’ গড়ে তুলেছে। ফলে দেশে ইসলামের পক্ষে এখন একটাই ভোটবাক্স—ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সমাবেশ শেষে ওই আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী সেলিম মাহমুদের হাতে হাতপাখা প্রতীক তুলে দিয়ে ভোটারদের পবিত্র আমানত সঠিক জায়গায় ব্যবহারের আহ্বান জানান।


জনসভায় বিশেষ অতিথি ছিলেন মুফতি হাবিবুর রহমান মিছবাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ইমরান হোসাইন নূর, কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা মোরশেদুল আলম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নেসার উদ্দিন সুমনসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।