সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিরাপত্তার কারনে লন্ডনের ফ্ল্যাট বিক্রি করে দিলেন টম ক্রুজ।

নিরাপত্তার কারনে লন্ডনের ফ্ল্যাট বিক্রি করে দিলেন টম ক্রুজ।

নিরাপত্তার কারনে লন্ডনের ফ্ল্যাট বিক্রি করে দিলেন টম ক্রুজ।

 

লন্ডনের অভিজাত নাইটসব্রিজ এলাকায় নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। এমন আশঙ্কায় সেখানকার একটি বিলাসবহুল ফ্ল্যাট ছেড়ে দিয়েছেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হাইড পার্কের পাশে অবস্থিত প্রায় ৩ কোটি ৫০ লাখ পাউন্ড মূল্যের অ্যাপার্টমেন্টটি তিনি নীরবে ত্যাগ করেন।

 

‘মিশন ইম্পসিবল’ খ্যাত ৬৩ বছর বয়সী এই অভিনেতা দীর্ঘদিন ধরেই নাইটসব্রিজে বসবাস করছিলেন। তবে সাম্প্রতিক সময়ে এলাকায় একের পর এক বড় ধরনের অপরাধের ঘটনায় তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন বলে জানিয়েছে ঘনিষ্ঠ সূত্র। বিশেষ করে কাছাকাছি একটি বিলাসবহুল ঘড়ির দোকানে সংঘটিত প্রকাশ্য ডাকাতির ঘটনাই তাঁর সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে।

 

প্রতিবেদন অনুযায়ী, মুখোশধারী কয়েকজন ডাকাত মোটরবাইকে এসে ওই দোকানে হামলা চালায়। তারা স্লেজহ্যামার দিয়ে কাচ ভেঙে ভেতরে ঢুকে নিরাপত্তারক্ষীদের ভয় দেখায় এবং কয়েক মিনিটের মধ্যেই প্রায় ২০টি দামী ঘড়ি লুট করে পালিয়ে যায়। যদিও ওই ঘটনায় কেউ হতাহত হয়নি এবং পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

 

টম ক্রুজের এক ঘনিষ্ঠ ব্যক্তি জানান, এই ঘটনা স্পষ্ট করে দিয়েছে যে বহু মিলিয়ন পাউন্ড মূল্যের আবাসিক ভবনগুলোর আশপাশেও নিরাপত্তা ব্যবস্থা কতটা দুর্বল হতে পারে।

 

নাইটসব্রিজে বসবাসকালে টম ক্রুজকে প্রায়ই ভোরের দিকে দৌড়াতে দেখা যেত। স্থানীয় দোকান ও হোটেলকর্মীদের কাছে পরিচিত হলেও ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত নিভৃতচারী। তবে সাম্প্রতিক ঘটনার পর দ্রুত সিদ্ধান্ত নিয়ে অল্প সময়ের মধ্যেই পেন্টহাউস থেকে নিজের মালপত্র সরিয়ে ফেলেন তিনি।