শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

নুর ও হাসান মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারীসহ ২জন আহত

নুর ও হাসান মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারীসহ ২জন আহত

নুর ও হাসান মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারীসহ ২জন আহত

গলাচিপার উলানিয়া বাজারের রাস্তার পাশে পিঠা বিক্রিতে বাধা দেওয়ায় গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নুরের (ট্রাক) সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের (ঘোড়া)সমর্থকের মধ্যে সংঘর্ষে নারীসহ দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 নুরের সমর্থক অলিউল্লাহ ও পুতুল রাণী দুজনেই গলাচিপা স্বা¯’্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ঘটনা¯’ল পরিদর্শন করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে ১০টার দিকে। তবে এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি। 


আহত অলিউল্লাহর ও পুতুল রাণীর গ্রামের বাড়ি উপজেলার ডাকুয়া ইউনিয়নের চত্রা গ্রামে। 
জানা গেছে, গলাচিপা উলানিয়া বাজারে স্লুইস গেটের কাছে রাস্তার পাশে পুতুল রাণী পিঠা বিক্রি করেন। 

তিনি স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের (ঘোড়া প্রতীক) সমর্থক। এতে ক্ষিপ্ত হয়ে অলিউল্লাহ ও হাসান নামের অন্য আরেক যুবক ক্ষিপ্ত হয়ে পুতুল রাণীকে

 বৃহস্পতিবার থেকে পিঠার দোকন খুলতে নিষেধ করেন। এনিয়ে পুতুল রাণীর সাথে তাদের বাকবিত-া হয়। এক পর্যায়ে বাজারে ঘোড়া প্রতীকের অন্য সমর্থক পরিমল, পরিতোষ ও নয়নের সাথেও বাকবিত-ার পর এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। 
এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান জানায়, এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ জানায়নি। অভিযোগ পেলে পরবর্তী ব্যব¯’া গ্রহণ করা হবে। #

রাকিবুল হাসান 
গলাচিপা, পটুয়াখালী