শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

পিরোজপুরে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভাইনসাফ কায়েমে দাঁড়িপাল্লায় ভোট দিন'

পিরোজপুরে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভাইনসাফ কায়েমে দাঁড়িপাল্লায় ভোট দিন'

পিরোজপুরে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভাইনসাফ কায়েমে দাঁড়িপাল্লায় ভোট দিন'

‎​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
‎​
‎​ডা. শফিকুর রহমান বলেন - "দীর্ঘ স্বৈরাচারের অবসানের পর দেশ এখন মুক্তির সুবাতাস পাচ্ছে। পিরোজপুরসহ সারা বাংলাদেশে ইনসাফ ও ন্যায়বিচার কায়েম করতে আগামী নির্বাচনে 'দাঁড়িপাল্লা' প্রতীকে ভোট দিয়ে জামায়াত মনোনীত প্রার্থীদের জয়যুক্ত করুন। আমরা একটি বৈষম্যহীন ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অঙ্গীকারবদ্ধ।"
‎​
‎​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। তিনি বলেন, "জনগণকে সাথে নিয়ে আমরা রাজপথে ছিলাম, আগামীতে সংসদকেও জনগণের আস্থার জায়গায় পরিণত করব। কোনো ষড়যন্ত্রই এদেশের গণতন্ত্রকামী মানুষকে দমাতে পারবে না।"

 


‎​১১ দলীয় নির্বাচনি জোটের শরীক দল বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান তার বক্তব্যে বলেন, "গণতন্ত্র উদ্ধারের লড়াইয়ে জামায়াতে ইসলামী ও লেবার পার্টি রাজপথে আপসহীন। পিরোজপুরের মাটি ও মানুষের অধিকার রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে যাবো।"
‎​
‎​জনসভায় পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং তাদের হাতে দাঁড়িপাল্লা তুলে দিয়ে তাদের পক্ষে ভোট প্রার্থনা করা হয়,

‎​পিরোজপুর-১ মরহুম আল্লামা সাঈদী - এর পুত্র মাসুদ সাঈদী দাঁড়িপাল্লা
‎ পিরোজপুর-২ এর আরেক পুত্র শামীম সাঈদী। পিরোজপুর-৩ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত এবং জামায়াত সমর্থিত প্রার্থী ডা. শামীম হামিদী।

‎​পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ-এর সভাপতিত্বে ও জেলার সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক এর সঞ্চালনায় জনসভাটি পরিচালিত হয়।
জনসভার শেষ পর্যায়ে, উপস্থিত হাজার হাজার নেতা-কর্মী জামায়াতের আমীর এর সাথে স্লোগান দেন এবং হাত তুলে প্রার্থীদের প্রতি সমর্থন জানান।
পুরো পিরোজপুর শহর মিছিল আর স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

উক্ত জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও জোটের শরীক দলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।