শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

এবারের নির্বাচনে ভোট কেন্দ্র দখল কারীরা সেনাবাহিনীর দৌড়ানি খেয়ে গাছে উঠবে : হাসনাত আব্দুল্লাহ

এবারের নির্বাচনে ভোট কেন্দ্র দখল কারীরা সেনাবাহিনীর দৌড়ানি খেয়ে গাছে উঠবে : হাসনাত আব্দুল্লাহ

এবারের নির্বাচনে ভোট কেন্দ্র দখল কারীরা সেনাবাহিনীর দৌড়ানি খেয়ে গাছে উঠবে  : হাসনাত আব্দুল্লাহ

আমাকে এক বার নির্বাচিত করেন তারপর নিজেকে ধন্য মনে করবেন। আমি আজ একদিনে নির্বাচনী গনসংযোগে প্রায় দশ লাখ টাকা পেয়ে আমি আপনাদের কাছে চির ঋণী হয়ে গেছি।

 

 দেবিদ্বারে এবারের  নির্বাচন ভিন্ন হবে  আগে প্রার্থীরা টাকা দিয়ে ভোট কিনতো এবার ভোটাররা প্রার্থীদের টাকা দেয়, এখন মানুষ সচেতন, আপনারা আমাকে বিনা টাকা ভোট দিয়ে জয় করাবেন আমি আপনাদেরকে আগামী পাঁচ বছর বিনা পয়সা সার্ভিস দিবো বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। গতকাল (৫ ফেব্রুয়ারি) সারাদিনে প্রায় ৮ টি  উঠান বৈঠক ও ২ টি জনসভা শেষে রাত দশটার দিকে  দেবিদ্বার পৌর ছোট আলমপুর উত্তর পাড়ার নির্বাচনী উঠান বৈঠকে সংক্ষিপ্ত  বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 


হাসনাত আব্দুল্লাহ আরো উল্লেখ করে  বলেন' আমি নির্বাচন হলে দেবিদ্বারের শিক্ষা পরিবেশ আগের যায়গা নিয়ে আসবো, কোন যুবক মাদকের সাথে সম্পৃক্ত হলে হুশিয়ার করে বলেন আগামী ১২ তারিখ পর কবর রচনা করা হবে।
তিনি আরও বলেন, আপনারা যেহেতু আমার দায়িত্ব নিয়েছেন আমার জন্য কাজ করে সহযোগিতা করুন, এবার চাঁদাবাজরা এক হয়েছে আমাকে হারার জন্য তাদের ঘুম হারাম হয়ে গেছে।


নারী ভোটাদের প্রসঙ্গে তিনি বলেন, আমি আপনাদের ছেলে নির্বাচন দাড়াইছি আপনারা আমার জন্য কাজ করবেন প্রতিদিন কমপক্ষে ১০ টা ভোট কালেকশন করবেন। আমার প্রতীক 'শাপলা কলি'র জন্য শুধু আপনাদের একটি ভোট ও দোয়া চাই বলে দোয়া চান।


এসব নির্বাচনী  জনসভা ও উঠান বৈঠকে আরো  উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ,উপজেলা আমির মোঃ শহিদুল ইসলাম এন সি পি দেবিদ্বার উপজেলা আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম  বাংলাদেশে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা মোফাজ্জল হোসেন, পৌর জামায়াতে আমীর ফেরদৌস আহমেদ,

 

 মোহনপুর ইউনিয়ন এন সি পি আহ্বায়ক মোঃ মুসলেহ উদ্দিন  হাজী আঃ হাকিম মাষ্টার  মোঃ মনির হোসেন, জাকির হোসেন, খেলাফত মজলিস নেতা মাওলানা আবু সাঈদ, পৌর শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোঃ তমিজ উদ্দিন, যুবশক্তির নেতা মোঃ নাহিদ ও ইন্জিনিয়ার  ইসমাঈল, ছাত্র-শক্তি  উপজেলা পতিনিধি মোঃ রাফসান এনসিপি সার্চ কমিটির সদস্য

 

 সফিউল আলম পাখি,, রায়হান সিদ্দিক সহ স্থানীয় এন সি পি ও ছাত্র শক্তির নেতৃবৃন্দ ও জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।