সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্ক্রিপ্টে চমক আছে বলেই নতুন কাজে হাত দিয়েছি মেহজাবিন।

স্ক্রিপ্টে চমক আছে বলেই নতুন কাজে হাত দিয়েছি মেহজাবিন।

স্ক্রিপ্টে চমক আছে বলেই নতুন কাজে হাত দিয়েছি মেহজাবিন।

 

বর্তমান সময়ে ছোট পর্দা কিংবা ওটিটি সব মাধ্যমেই চিত্রনাট্য নির্বাচনে ভীষণ খুঁতখুঁতে মেহজাবীন চৌধুরী। সংখ্যাতত্ত্বের দৌড়ে না হেঁটে তিনি এখন হাঁটছেন গুণগত মানের পথে। সম্প্রতি গুণী নির্মাতা শিহাব শাহীনের নতুন একটি প্রজেক্টে যুক্ত হয়েছেন এই অভিনেত্রী। আর এই কাজটিকে মেহজাবীন দেখছেন জীবনে একবারই আসার মতো সুযোগ হিসেবে।

 

নিজের কাজ কমিয়ে দেওয়া এবং নতুন এই প্রজেক্টে যুক্ত হওয়ার কারণ জানিয়ে মেহজাবীন চৌধুরী বলেন, ‘আমি যেভাবে আসলে কাজ কমিয়ে ফেলেছি, নতুন কোনো চমক আসলে স্ক্রিপ্টে না থাকলে আমি সেখানে কোনোভাবেই অন-বোর্ড হই না।

‘তো ডেফিনেটলি শিহাব ভাইয়ার রাইটিংয়ে ওরকম একটা চমক খুঁজে পাওয়া গেছে। আমার কাছে মনে হয়েছে আমার এরকম একটা ক্যারেক্টার হাতছাড়া করা উচিত হবে না।

 

চরিত্রটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি আরও বলেন, ‘ওয়ান্স ইন আ লাইফটাইম এ ধরনের ক্যারেক্টার আসলে পাওয়া যায়। সো, আই অ্যাম ভেরি এক্সাইটেড! এখন কতটুকু পুল অফ করতে পারব, কতটুকু আমি আসলে সেটাকে বিশ্বাসযোগ্য করতে পারব, আমি কতটুকু এফোর্ট দিতে পারব ডেফিনেটলি আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। বাট বাকি সবকিছু আসলে ফিউচার এবং সময় বলে দিবে।

 

মেহজাবীনের কথায়, ‘আমি একটা জায়গায় খুব ভালো ফিল করছি এখন পর্যন্ত, আমি শিহাব শাহীনের একজন ফ্যান অফ হিজ ওয়ার্ক। তো সেই জায়গা থেকে উনার আন্ডারে কাজ করছি এবং উনি যেভাবে আসলে আর্টিস্টদের ডিরেক্ট করেন, আই অ্যাবসোলিউটলি এনজয় দ্যাট। তো এই কাজ আমি এনজয়ও করব অ্যাজ ওয়েল অ্যাজ কাজটাও হবে।