শনিবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

জুলাই সনদ বাস্তবায়ন করার ঘোষণা বিএনপির

জুলাই সনদ বাস্তবায়ন করার ঘোষণা বিএনপির

জুলাই সনদ বাস্তবায়ন করার ঘোষণা বিএনপির


জুলাই সনদ বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি ইশতেহারে এ ঘোষণা দেওয়া হয়।

 

  ইশতেহার পাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফায় প্রথমে জুলাই সনদের বিষয়টি ছিল না; কিন্তু দেশের দলমত সবাই ফ্যাসিবাদের পুনরাবৃত্তি চায় না। আমরা ফ্যাসিবাদের পুনরাবৃত্তি চাই না। তাই আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। এছাড়া  জুলাই সনদের বেশিরভাগ বিষয়বস্তু আমাদের ৩১ দফার মধ্যে রয়েছে।


শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে ঢাকার হোটেল সোনারগাঁওয়ের বলরুমে নির্বাচনি ইশতেহারে তিনি এসব কথা বলেন।

 

তারেক রহমান বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তারা যেন হারিয়ে না যায়, সেজন্য তাদের নামে নিজস্ব এলাকায় রাস্তা, ব্রিজ প্রতিষ্ঠান নির্মাণ করা হবে।

 

প্রতিষ্ঠার পর থেকে বিএনপি এখনো আদর্শচ্যুত হয়নি জানিয়ে তিনি বলেন,  আজ থেকে ৪৭ বছর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়েছিল।  প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত বিএনপি তাদের আদর্শ থেকে বিচ্যুত হয়নি।

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সভাপতিত্বে ইশতেহার ঘোষণা অনুষ্ঠান পরিচালনা করেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।