মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নীলফামারীতে বিএনপি কর্মীর ওপর হামলা সংবাদ সম্মেলনে প্রশাসনের হস্তক্ষেপ দাবি

নীলফামারীতে বিএনপি কর্মীর ওপর হামলা সংবাদ সম্মেলনে প্রশাসনের হস্তক্ষেপ দাবি

নীলফামারীতে বিএনপি কর্মীর ওপর হামলা সংবাদ সম্মেলনে প্রশাসনের হস্তক্ষেপ দাবি

নীলফামারীতে সদ্য বিএনপিতে যোগ দেওয়া ইটাখোলা ইউনিয়ন পরিষদের সদস্য সুরুজ আলীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা বিএনপি। রোববার দুপুরে নীলফামারী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলীয় নেতৃবৃন্দ এই অভিযোগ করেন। তারা দাবি করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলের নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি ও নির্বাচনের পরিবেশ নষ্ট করার লক্ষ্যেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।

 

​সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সকল সদস্য বিএনপিতে যোগ দিয়ে দলীয় কার্যক্রমে সক্রিয় হওয়ায় সুরুজ আলীকে লক্ষ্যবস্তু করা হয়েছে। কয়েক দফা হেনস্তার পর সর্বশেষ শনিবার রাতে তাঁর ওপর পুনরায় হামলা চালানো হলে তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জেলা

 

 বিএনপির সদস্য সচিব এএইচ এম সাইফুল্লাহ রুবেল এই সহিংসতার জন্য সরাসরি জামায়াতকে দায়ী করে বলেন, নির্বাচন ভণ্ডুল করার উদ্দেশ্যে তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে। বিষয়টি ইতোমধ্যে রিটার্নিং অফিসারকে লিখিতভাবে জানানো হয়েছে।

 

​জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও শারীরিক আক্রমণ ও সহিংসতা কোনোভাবেই কাম্য নয়। তিনি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সংবাদ সম্মেলনে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা হুঁশিয়ারি দেন যে, গণতান্ত্রিক অধিকার রক্ষায় এবং নির্বাচনী পরিবেশ সুসংগত রাখতে যেকোনো অপচেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

এ আর বাদশা
নীলফামারী জেলা প্রতিনিধি