আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার -৪ (উখিয়া -টেকনাফ ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী নুর আহমদ আনোয়ারী পক্ষে উখিয়ায় এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ৩টায় কোর্টবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলা শাখার আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাতের কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোঃ শাহজাহান, প্রধান বক্তা ছিলেন ডাকসুর জিএস) এস এম ফরহাদ। জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি বলেন মানুষ ভোটাধিকার, ন্যায়বিচার ও সুশাসন থেকে বঞ্চিত ছিল এতোদিন, আগামী ১২ তারিখ আপনারা আনোয়ারীকে দাঁড়ে পাল্লা মার্কায় ভোট দিবেন ভোট দেওয়ার পর বাসায় চলে যাবেন না ভোটকেন্দ্র পাহারা দিবেন, এই সময় তিনি আনোয়ারী সাহেবের হাত ধরে উনাকে পরিচয় করিয়ে দেন ।
ডাকসু (জি এস) এস এম ফরহাদ বলেন আপনারা আগামী ১২ তারিখ দাড়িপাল্লায় ভোট দেবেন, হ্যাঁ এর পক্ষে গণভোটে রায় দিবেন ভোট কেন্দ্র পাহারা দিবেন। আমিরে জামায়াতের একটা মোবাইল অ্যাপস সিদ্ধান্ত নিয়েছে এই অ্যাপসের মাধ্যমে কোথাও অপরাধ সংগঠিত হলে ২৪ ঘন্টার ভিতরে আসামীদের করতে পারবে ।
জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ারী সাহেব বলেন আপনারা যারা চাঁদাবাজি করেছেন ওই চাঁদার টাকা খরচ করিয়েন না ১২ তারিখের পরে চাঁদার টাকা ফেরত দিতে হবে। তিনি আরো বলেন এলাকার ৫০০ বিশিষ্ট হাসপাতাল করবেন একটা। ফাজিল মাদ্রাসা করবেন কওমি গরনার ছোট ছোট নূরানী মাদ্রাসা গুলোকে প্রাইমারি স্কুলের মর্যাদায় নিয়ে আসবেন।আরো বক্তব্য
রাখেন এডভোকেট শাহজালাল চৌধুরী পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বিশিষ্ট শিল্পপতি ও দানবীর সাহা পরি গ্রুপের চেয়ারম্যান ইয়াহিয়া,ছাত্র শক্তির কক্সবাজার জেলার ছাত্র শক্তির মুখপাত্র জিনিয়া শারমিন রিয়া এবং স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দগন।
