মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আমরা প্রমাণ করেছি চাইলে চাঁদাবাজি বন্ধ করা যায় হান্নান মাসুদ

আমরা প্রমাণ করেছি চাইলে চাঁদাবাজি বন্ধ করা যায় হান্নান মাসুদ

আমরা প্রমাণ করেছি চাইলে চাঁদাবাজি বন্ধ করা যায় হান্নান মাসুদ


আমরা সন্ত্রাসের রাজনৈতিক অতীতকে পিছনে ফেলে যেতে চাই। আমরা প্রমাণ করেছি- চাইলে চাঁদাবাজি বন্ধ করা যায়, প্রমাণ করেছি- ইচ্ছা শক্তি থাকলে ভূমিদস্যুদের থেকে ভূমি উদ্ধার করা যায়। আমরা জানি হাতিয়ার উন্নয়ন ও শান্তি কীভাবে প্রতিষ্ঠা করতে হয়।

 

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে ওছখালী কেএসএস সরকারি হাইস্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন নোয়াখালী-৬(হাতিয়া) আসনে ১১ দলীয় জোটের(শাপলা কলি প্রতীক)প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।

 

তিনি বলেন, হাতিয়ার নৌ-ঘাটসূহে আমাদের মা-বোনদের হয়রানি ও অপমানের কথা ভুলে যায়নি। ভুলে যায়নি- আমাদের দুঃসহ অতীত ইতিহাসকে।  সুতরাং এখন আর কোনো হুমকিধামকিকে ভয় পাবেন না। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা আমাকে ১টা করে ভোট দিন, আমি আপনাদের নতুন একটা হাতিয়া গড়ে দেব।

 

নির্বাচনী জনসভায় উন্নয়নের ইশতেহার তুলে ধরে তিনি বলেন, হাতিয়ার আদি সড়ক- তুফানিয়া এলাকা থেকে হিলটন মোড় পর্যন্ত প্রধান সড়কে রূপান্তর করা হবে। নদী ভাঙন রোধে স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রকল্প হাতে নেওয়া হবে। রহমত বাজার,সূর্যমিখী,কমলার দীঘি ও নিঝুম দ্বীপ পর্যটন কেন্দ্রগুলোকে আধুনিকায়ন ও নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে।

 

এছাড়া, উন্নয়ন কর্মযজ্ঞ শুরুর পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি ও মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি(এনসিপি),ছাত্র শক্তি ও যুব শক্তির নেতৃবৃন্দসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা।

এর আগে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার কর্মী-সমর্থকরা শাপলা কলি প্রতীকের সমর্থনে মিছিল নিয়ে সভাস্থলে এসে জমায়েত হয়। এতে সভাস্থলের আশপাশের রাস্তা,অলি-গলি কানাইকানাই পূর্ণ হয়ে যায়।