মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এক্সপ্রেসওয়েতে বিকল ট্রাক মেরামতের সময় আরেক ট্রাকের ধাক্কায় সহকারী নিহত

এক্সপ্রেসওয়েতে বিকল ট্রাক মেরামতের সময় আরেক ট্রাকের ধাক্কায় সহকারী নিহত

এক্সপ্রেসওয়েতে বিকল ট্রাক মেরামতের সময় আরেক ট্রাকের ধাক্কায় সহকারী নিহত


মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। তিনি বিকল একটি মালবাহী ট্রাকের চালকের সহকারী ছিলেন। এ ঘটনায় চলন্ত ট্রাকটির চালকের সহকারী আহত হন।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ছয়টার দিকে এক্সপ্রেসওয়ের ফেরিঘাট আন্ডারপাসের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শওকত ব্যাপারী (২৩)। তিনি শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজিরহাট এলাকার দবির ব্যাপারীর ছেলে। আহত ইমরান মণ্ডল (২৪) সিরাজগঞ্জের উল্লাপাড়ার মোড়দহ বাঙ্গাল এলাকার আবদুল আজিজের ছেলে।

শ্রীনগর ফায়ার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে মালবাহী একটি ট্রাক শরীয়তপুরের জাজিরা উপজেলার দিকে যাচ্ছিল। ট্রাকটি এক্সপ্রেসওয়ের ফেরিঘাট আন্ডারপাসের ওপর এলে বিকল হয়ে যায়। সেটি মেরামত করছিলেন চালকের সহকারী শওকত ব্যাপারী। সকাল পৌনে ছয়টার দিকে একই পথে আরেকটি মালবাহী ট্রাক আসে। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিকল ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে মেরামতকাজে থাকা শওকত গুরুতর আহত হন। একই সময় চলন্ত ট্রাকটির চালকের সহকারী ইমরান মণ্ডল ট্রাকের ভেতর আটকা পড়ে আহত হন।

খবর পেয়ে দুর্ঘটনাস্থলে যায় শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করে স্টেশনটির কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, শওকতকে প্রথমে হাসপাতালে পাঠানো হয়। পরে পেছনের ট্রাকে আটকে থাকা চালকের সহকারীকে হাইড্রলিক ইকুইপমেন্ট ব্যবহার করে উদ্ধার করা হয়। তাঁদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

পরে শওকতকে মৃত ঘোষণা করেন হাসপাতালটির চিকিৎসক নাফিজ শওকত। ইমরানকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে পাঠানো হয়েছে।

এ দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায় জানিয়ে শ্রীনগর দেওয়ান আজাদ হোসেন বলেন, সকাল ৮টার পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়। শওকতের মরদেহ হাসাড়া হাইওয়ে থানায় আছে।