বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অভিনেত্রী মনিরা মিঠুর গাড়িকে ধাক্কা ও তার ছেলেকে মারধর।

অভিনেত্রী মনিরা মিঠুর গাড়িকে ধাক্কা ও তার ছেলেকে মারধর।

অভিনেত্রী মনিরা মিঠুর গাড়িকে ধাক্কা ও তার ছেলেকে মারধর।

 

রাজধানীর সড়কে হামলা ও মারধরের শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর বড় ছেলে মুশফিক ইসলাম উপন্যাস। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন মিঠু।

 

একটি গাড়ির ছবি শেয়ার মনিরা মিঠু লিখেছেন, কিছুক্ষণ আগে এই গাড়িটি আমার গাড়ির পেছনে ভয়ংকর গতিতে ধাক্কা মেরে আমার গাড়ি ধ্বংস করে। আমার বড় ছেলে উপন্যাস ওই গাড়িটিকে আটকাতে গেলে তাকে বেধড়ক পিটিয়ে আহত করে পালিয়েছে দুজন।

 

গাড়ির নাম্বার, (ঢাকা মেট্রো ঘ ১৬-0905)  আমার ছেলেকে রাস্তায় ফেলে পেটানোর দৃশ্য ধারণ করা হয়েছে।
ঘটনা বিষয়ে বিস্তারিত গণমাধ্যমে মনিরা মিঠু বলেন, ‘আমার বড় ছেলে হামলার শিকার হয়ে চোখে প্রচণ্ড আঘাত পেয়েছে। রাজধানী উত্তরার তুরাগ থানায় মামলার জন্য যাচ্ছি।