বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তারেক রহমানের মেয়ের প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী তানজিন তিশা।

তারেক রহমানের মেয়ের প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী তানজিন তিশা।

তারেক রহমানের মেয়ের প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী তানজিন তিশা।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রচারণায় দেখা গেছে তার কন্যা জাইমা রহমানকে।
সোশ্যাল মিডিয়ায় জাইমার বেশ কিছু কথা ও অ্যাক্টিভিটিস দারুণ প্রশংসা কুড়িয়েছে

এবার তার প্রশংসা করলেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। শুক্রবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জাইমা রহমানকে নিয়ে অভিব্যক্তি প্রকাশ করেন এই অভিনেত্রী।

জাইমা রহমানকে মাটির মানুষ আখ্যা দিয়ে তিশা লেখেন, ‘‘বিদেশে বেড়ে উঠলেও তিনি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে অত্যন্ত সৌন্দর্য, মর্যাদা ও গর্বের সঙ্গে ধারণ করেন।

তিনি লেখেন, ‘‘কেউ যেখানে বেড়ে উঠুক না কেন, নিজের শিকড়কে এভাবে দৃঢ়ভাবে ধারণ করতে দেখা সত্যিই অনুপ্রেরণাদায়ক।’’

তানজিন তিশা বর্তমানে ঈদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এদিকে গেল বছরের শেষের দিকে বড় পর্দায় নাম লেখান তিনি। 
শাকিব খানের 'সোলজার' সিনেমায় দেখা যাবে তাকে।