বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অমর একুশে উপলক্ষে আজ টিএসসি তে চলচ্চিত্র প্রদর্শনী।

অমর একুশে উপলক্ষে আজ টিএসসি তে চলচ্চিত্র প্রদর্শনী।

অমর একুশে উপলক্ষে আজ টিএসসি তে চলচ্চিত্র প্রদর্শনী।

 

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা ফিল্ম ক্লাব। দুই দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়কদ্বীপ প্রাঙ্গণে। ‘একুশের চেতনায় উজ্জীবিত হোক নতুন প্রজন্ম’ প্রতিপাদ্যে শুরু হচ্ছে এই উৎসব।

সমাপনী দিন আজ ২১ ফেব্রুয়ারি প্রদর্শিত হবে ‘কলমীলতা’, পরিচালনায় শহিদুল হক খান। এর পাশাপাশি থাকছে একটি সমসাময়িক প্রামাণ্যচিত্র।

এর আগের দিন, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় উৎসবের উদ্বোধনী প্রদর্শনীতে দেখানো হবে ভাষা আন্দোলনভিত্তিক ঐতিহাসিক চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’। সিনেমাটি নির্মাণ করেছিলেন জহির রায়হান। একই দিন আরও একটি সমসাময়িক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।

উৎসবের বিষয়ে ক্লাবের সাধারণ সম্পাদক বড়ুয়া মনোজিত ধীমন জানান, বাংলা ভাষার জন্য আত্মত্যাগকারী শহীদদের স্মরণ এবং বাংলা চলচ্চিত্রকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ। আয়োজনটির সহযোগিতায় রয়েছে গণযোগাযোগ অধিদপ্তর ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ।