বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কিশোরগঞ্জ প্রেসক্লাব কর্তৃক শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ।

অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কিশোরগঞ্জ প্রেসক্লাব কর্তৃক শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ।

অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কিশোরগঞ্জ প্রেসক্লাব কর্তৃক শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ।

 

 

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কিশোরগঞ্জ প্রেসক্লাব–এর উদ্যোগে কিশোরগঞ্জ জেলা শহরের গুরুদয়াল কলেজ মাঠে উপস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার–এ পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রেসক্লাবের সভাপতি,সাধারণ সম্পাদক-সহ উক্ত প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য ও সাংবাদিকবৃন্দ। এ সময় ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে এক মিনিট দ্বাড়িয়ে নীরবতা পালন করা হয় এবং তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
কিশোরগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন,১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতীর অধিকার আদায়ের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। মাতৃভাষার মর্যাদা রক্ষায় ভাষা শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে সত্য ও ন্যায়ের পথে চলতে অনুপ্রাণিত করে। তারা আরও বলেন,বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখাই হবে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত সাংবাদিক ও অতিথিরা ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে সমাজ ও আগামীর রাষ্ট্র গঠনে সক্রিয় ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

 

মোঃ-মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।