শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সালমান-আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

সালমান-আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

সালমান-আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

চব্বিশের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান চলাকালীন কারফিউ দিয়ে ছাত্র-জনতাকে হত্যার উসকানিসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ।

 

রোববার (২২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেলে মামলাটির সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

এর আগে, ১০ ফেব্রুয়ারি এ মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হয়। এতে বলা হয়, প্রসিকিউশন পক্ষ জানায়, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় ফোনালাপ করেন আনিসুল হক ও সালমান এফ রহমান।

 

এ মামলায় মোট ২৮ জন সাক্ষী রয়েছেন। সূচনা বক্তব্যে প্রসিকিউশন বলেন, কারফিউ জারি, ছাত্র-জনতাকে মিথ্যা মামলা দিয়ে জুলাই আন্দোলন দমনের নীল নকশা করেন সালমান এফ রহমান ও আনিসুল হক। এছাড়া, একই ট্রাইব্যুনালে কল্যাণপুরের জাহাজ বাড়িতে ৯ যুবককে জঙ্গি সাজিয়ে হত্যার অভিযোগের মামলার শুনানি রয়েছে।

 

এদিকে, ট্রাইব্যুনাল-২ এ কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনু'র সাফাই সাক্ষীকে জেরা করবেন প্রসিকিউশন। ইতোমধ্যে সালমান, আনিসুল ও ইনুকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

 

উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ আগস্ট গ্রেফতার হন সালমান এফ রহমান ও আনিসুল হক। এরপর থেকে তারা কারাগারে আছেন।