শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিকিনি চুরির ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন মডেল

বিকিনি চুরির ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন মডেল

বিকিনি চুরির ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন মডেল

পোশাকের দোকান থেকে বিকিনি চুরি করে কড়া সমালোচনার মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার এক মডেল। ইন্দোনেশিয়ার বালিতে ঘটেছে এই ঘটনা। অবশেষে এই ঘটনায় ‘ওনলিফ্যানস’ মডেল জেমা ডয়েল হাতজোড় করে ক্ষমা চেয়েছেন। খবর দ্য ইন্ডিপেন্ডেন্টের। 

 

প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ বছর বয়সী জেমা বালির একটি দোকান থেকে বিকিনি চুরি করলে সেই ঘটনার সিসিটিভি ফুটেজ মুহূর্তেই ভাইরাল হয়। এরপর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন জেমা। তিনি স্বীকার করেন যে সুইমস্যুট চুরি করা ছিল তার বোকামি। 

 

ভিডিও বার্তায় জেমা বলেন, আমি জানি বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে এবং এটা সত্যি। আমি একটু বোকামি করে সুইমস্যুট চুরি করেছি। 

জেমা দাবি করেন যে জীবনে আগে কখনো চুরি করেননি। প্রায় ৩০ অস্ট্রেলীয় ডলার মূল্যের বিকিনিটি ‘মজার ছলেই’ নিয়েছিলেন বলে দাবি করেন এই মডেল।  

 

পরবর্তী সময়ে আরেক ভিডিও বার্তায় অস্ট্রেলিয়ার ওই মডেল আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান। জেমা বলেন, যা নিয়েছি আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। দোকানের মালিক এবং সংশ্লিষ্ট সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী।

জেমা দাবি করেন, দোকান মালিকের সঙ্গে দেখা করে পণ্য ফেরত দেওয়া এবং দ্বিগুণ মূল্য পরিশোধের প্রস্তাব দিয়েছেন। চুরির ভিডিও ভাইরাল হওয়ার পর প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন জেমা। 

দেশটির পুলিশ জানিয়েছে, উভয় পক্ষের সমঝোতা হওয়ার পর মামলা তুলে নেওয়া হয়েছে। জেমা বিকিনির ক্ষতিপূরণ হিসেবে প্রায় ৮৩৫ পাউন্ড ক্ষতিপূরণ দিয়েছেন।