শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব ফরিদুর রেজা সাগরের জন্মদিন আজ।

বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব ফরিদুর রেজা সাগরের জন্মদিন আজ।

বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব ফরিদুর রেজা সাগরের জন্মদিন আজ।


ছোটকাকুর স্রষ্টা এবং বিশিষ্ট শিশুসাহিত্যিক, মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের জন্মদিন আজ ২২ ফেব্রুয়ারি। একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং প্রযোজক ও কাহিনিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গুণী ব্যক্তিত্বের জন্ম ১৯৫৫ সালের ২২ ফেব্রুয়ারি।

ছোটবেলা থেকে কেন্দ্রীয় কচিকাঁচার মেলা, চাঁদের হাট এবং বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই শিশু-কিশোর উপযোগী বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন সাগর। প্রায় দেড় শ বইয়ের লেখক সাগর লিখেছেন মুক্তিযুদ্ধের গল্প, রহস্য উপন্যাস, ছোটগল্প, ভ্রমণকাহিনি ও স্মৃতিকথা।‘বাংলা টেলিভিশনের ৫০ বছর’ তাঁর বিখ্যাত একটি বই।

ফরিদুর রেজা সাগরের মা রাবেয়া খাতুন স্বাধীনতা পুরস্কার, একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত লেখক। বাবা ফজলুল হক দেশের প্রথম চলচ্চিত্রবিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক-প্রকাশক এবং প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’-এর নির্মাতা। এ মাসেই প্রকাশিত হতে যাচ্ছে শতজনকে নিয়ে তাঁর লেখা স্মৃতিকথামূলক গ্রন্থ ‘প্রিয়জন আপনজন’।