বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথমবার গান গাইলেন অভিনেত্রী হিমি।

প্রথমবার গান গাইলেন অভিনেত্রী হিমি।

প্রথমবার গান গাইলেন অভিনেত্রী হিমি।


সময়ের সাথে তালমিলিয়ে এক সাথে গান গাইলেন জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি ও সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী রাফি।।

গানচিত্র ‘দুজন দুজনার’। কবির বকুলের কথায় গানটি সুর করেছেন পূলক অধিকারী। এর গানচিত্রে মডেল হয়েছেন তৌসিফ মাহবুব ও জান্নাতুল সুমাইয়া হিমি। এটি নির্মাণ করেছেন সৈকত রেজা। সাউন্ডটেক এর ব্যানারে গানটি মুক্তি পেয়েছে গত ১৩ ফেব্রুয়ারি।

গানটি নিয়ে হিমি বলেন, ‘প্রতিবছর ভালোবাসা দিবসে আমার অনেক নাটক মুক্তি পায়, এবারও পাচ্ছে, তবে এর সঙ্গে প্রথমবার আমার গান মুক্তি পাচ্ছে। তাই আমি অনেক বেশি রোমাঞ্চিত। নিজের গানের ভিডিওচিত্রে আবার নিজেই অভিনয় করেছি।

গানটির গীতিকার কবির বকুল বলেন, ‘নতুনদের নিয়ে কাজ করতে সব সময় ভালো লাগে, রাফিকে প্রথমবার যখন শুনলাম, মনে হলো ওর ভেতর অনেক পটেনশিয়ালিটি আছে। ওর জন্য গানটি লেখার পর মনে হলো ওর সঙ্গে হিমিই ভালো লাগবে।

ছোটপর্দায় তৌসিফ-হিমির অনেক জনপ্রিয়তা। গানটির ভিডিওচিত্রে তাদের উপস্থিতি গানটিকে আরও বেশি দর্শকের কাছে পৌঁছে দেবে।