বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সেদিন তারেক রহমানের সাথে মান্নার কি কথা হয়েছিলো।

সেদিন তারেক রহমানের সাথে মান্নার কি কথা হয়েছিলো।

সেদিন তারেক রহমানের সাথে মান্নার কি কথা হয়েছিলো।

গত মাস থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে একটি ছবি যেখানে দেখা যায়, হাসিমুখে কুশল বিনিময় করছেন তারেক রহমান ও মান্না। গেল ডিসেম্বরে লন্ডন থেকে দেশে ফেরার পরদিনই ছবিটি নতুন করে আলোচনায় আসে। বিনোদন অঙ্গনের অনেকেই ছবিটি শেয়ার করেন।

ছবিটি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন প্রয়াত নায়কের স্ত্রী *শেলী মান্না*। তিনি জানান, ছবিটি সম্ভবত ২০০২ সালের পরের কোনো সময়ের। তখন বিএনপি ক্ষমতায় ছিল। এটি পয়লা বৈশাখের একটি অনুষ্ঠান থেকে তোলা। সেদিন রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে গিয়েছিলেন মান্না। সেখানেই তারেক রহমানের সঙ্গে তাঁর দেখা হয়।

তারেক রহমানের সঙ্গে যে কথা হয়েছিল সেদিনঃ

শেলী মান্নার ভাষ্য, মান্না সরাসরি রাজনীতিতে সক্রিয় ছিলেন না; অভিনয় নিয়েই ব্যস্ত থাকতেন। তবে সেদিন তারেক রহমান অত্যন্ত আন্তরিকভাবে তাঁর সঙ্গে কথা বলেন। মূল আলোচনা ছিল সিনেমা, দেশ এবং তারকাদের সামাজিক দায়িত্ব নিয়ে।

তিনি বলেন, যত দূর মনে পড়ে, মান্না রাজনীতি করতেন না। হঠাৎই দেখা হয়। অভিনয় নিয়ে তারেক রহমান প্রশংসা করেছিলেন। দেশ ও সংস্কৃতি নিয়ে কথা হয়েছিল। এমনকি তারকাদের রাজনীতিতে এসে দেশের সেবা করার বিষয়টিও আলোচনায় আসে।

শেলী আরও জানান, তাঁদের পরিবারে রাজনৈতিক সম্পৃক্ততা থাকলেও ব্যক্তিগতভাবে তাঁরা রাজনীতিতে সক্রিয় ছিলেন না। তিনি নিজেও সরকারি চাকরিতে ছিলেন।

১৯৬৪ সালে টাঙ্গাইলের কালিহাতীতে জন্মগ্রহণ করেন মান্না। তাঁর প্রকৃত নাম আসলাম তালুকদার। ১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু। প্রথমদিকে আজহারুল ইসলাম খানের ‘তওবা’ ছবিতে অভিনয় করেন। পরে পরিচালক কাজী হায়াৎ–এর সঙ্গে একাধিক ছবিতে কাজ করে নিজেকে শীর্ষ নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেন। একসময় আসলাম তালুকদার নামটি হারিয়ে যায়। পরিচিত হয়ে উঠে নায়ক মান্না।