শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁদাবাজির প্রতিবাদে সড়ক অবরোধ করে সিএনজি চালকদের বিক্ষোভ

চাঁদাবাজির প্রতিবাদে সড়ক অবরোধ করে সিএনজি চালকদের বিক্ষোভ

চাঁদাবাজির প্রতিবাদে সড়ক অবরোধ করে  সিএনজি চালকদের বিক্ষোভ


শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি : চাঁদা দাবির অভিযোগ ও এক চালককে মারধরের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন সিএনজিচালিত অটোরিকশা চালকেরা। এর প্রতিবাদে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় তীব্র যানজট।
মঙ্গলবার বিকেল চারটার দিকে মাওনা–কালিয়াকৈর আঞ্চলিক সড়কের মাওনা চৌরাস্তা অংশে চালকেরা অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। সড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রী ও স্থানীয়রা।


প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সড়কে চলাচলের সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি চালকদের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মো. আতাউর নামের এক চালককে মারধর করা হয়। এ ঘটনায় চালকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে তারা ঐক্যবদ্ধ হয়ে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান শ্রীপুর বিআরডিবির চেয়ারম্যান এস এম মাহফুল হাসান। তিনি চালকদের সঙ্গে কথা বলে দ্রুত বিচারের আশ্বাস দেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করার পরামর্শ দেন। তার আশ্বাসের পর বিকেল সাড়ে চারটার দিকে চালকেরা অবরোধ তুলে নেন।
সিএনজি চালক মো. জসিম উদ্দিন বলেন, “আমরা সড়কে চাঁদাবাজির অবসান চাই। চাঁদা না দিলে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। বাধ্য হয়েই রাস্তায় নেমেছি।”
এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, চালকেরা সাময়িকভাবে সড়ক অবরোধ করেছিলেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।