শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আওয়ামী লীগের অফিস খোলা ও ‘জয়বাংলা’ স্লোগানে জনমনে উদ্বেগ: জামায়াত

আওয়ামী লীগের অফিস খোলা ও ‘জয়বাংলা’ স্লোগানে জনমনে উদ্বেগ: জামায়াত

আওয়ামী লীগের অফিস খোলা ও ‘জয়বাংলা’ স্লোগানে জনমনে উদ্বেগ: জামায়াত

নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগের অফিস খুলে দলীয় কার্যক্রম পরিচালনার অপচেষ্টা এবং ‘জয়বাংলা’ স্লোগান দেওয়ায় জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। 

 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এই কথা বলেন।

 

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি নিষিদ্ধ দল এবং তাদের রাজনৈতিক বা প্রশাসনিক কার্যক্রম পরিচালনার কোনো বৈধ এখতিয়ার নেই। তবে সাম্প্রতিক সময়ে দলটি বিভিন্ন স্থানে অফিস খুলে পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছে, জয়বাংলা স্লোগান দিচ্ছে এবং ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে। ফলে জনগণের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে এবং উদ্বেগ, উৎকণ্ঠা বিরাজ করছে। দেশে আবারও অতীতের জুলুম-নির্যাতনের পুনরাবৃত্তির আশঙ্কা সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে সরকার ও প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। 

পাশাপাশি তিনি সরকারের ‘ছাড় দেওয়ার মানসিকতা’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচনের পূর্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আরও কতিপয় নেতা প্রকাশ্যে বলেছেন যে, বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে আওয়ামী লীগের নেতাকর্মীদের মামলা থেকে মুক্তি, নিরাপত্তা ও বিশেষ সুবিধা দেওয়া হবে। তাদের এই ধরনের বক্তব্যের সুযোগ নিয়ে নিষিদ্ধ দলটি আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে।
 
সরকার ও প্রশাসনের দৃঢ় অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও নাগরিকদের নিরাপত্তা রক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

একই সঙ্গে তিনি দেশবাসীকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যাপারে সতর্ক, সজাগ ও সচেতন থাকার আহ্বান জানান।