বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অপূর্ণতা নিয়ে বইমেলায় আসছেন বহু প্রতিভার অধিকারী রুবিনা আলমগীর।

অপূর্ণতা নিয়ে বইমেলায় আসছেন বহু প্রতিভার অধিকারী রুবিনা আলমগীর।

অপূর্ণতা নিয়ে বইমেলায় আসছেন বহু প্রতিভার অধিকারী রুবিনা আলমগীর।

রুবিনা আলমগীর পেশায় একজন নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী ও কথাসাহিত্যিক। শৈশব থেকেই লেখালেখি তার শখ ও ভালো লাগা। এরই ধারাবাহিকতায় ২০১৪ সালে 'দেশ মাটি মানুষ' নামের একটি জাতীয় সাপ্তাহিক পত্রিকায় সাংবাদিকতার সাথে যুক্ত হন। পরবর্তিতে অনলাইন নিউজ পোর্টাল এবি নিউজ, জাতীয় দৈনিক বাংলাদেশর আলো পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে যুক্ত হয়ে লেখার হাতকে আরো নিপুন ও পাকাপোক্ত করেন।

লেখালেখির পাশাপাশি  সাংস্কৃতিক পরিমন্ডলেও শৈশব থেকেই তার পদচারণা। এর আগে শট ফিল্ম, মিউজিক্যাল ফিল্ম সহ ৪ টি গান লিখেছেন। নিজের লেখা ৪ টি গানের মাঝে ৩ টি গানে তিনি নিজেই কন্ঠ দিয়েছেন। গান গাওয়াও তার আরেকটি শখ। বাংলাদেশ শিল্পকলা একাডেমী থেকে লোক সংগীতের উপর গানের কোর্স সম্পূর্ণ করে অর্জন করেছে সনদপত্র। পড়াশোনা ও সাংস্কৃতিক অঙ্গনে সমান্তরাল প্রতিভার ছাপ রেখে  স্নাতকের পাঠও চুকিয়েছেন তিনি। নান্দনিক কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন থেকে অর্জন করেছেন সার্টিফিকেট, মেডেল। পেয়েছেন প্রায় শতাধিক পুরষ্কার এবং স্বীকৃতি।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তালিকাভুক্ত নৃত্যশিল্পী হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রীয় নৃত্যশিল্পীর স্বীকৃতিও অর্জন করেছেন তিনি। এর পাশাপাশি তিনি একাধারে চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি, টেলিভিশন অভিনয় শিল্পী সংঘ, মানবাধিকার সংস্থাসহ বেশ কিছু সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সম্মানিত সদস্য ও দায়িত্বশীল পদে রয়েছেন। তিনি "অনুরাগ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন" নামে একটি সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা করেছেন। তিনি অনুরাগ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি।

রুবিনা আলমগীরের আত্মকান্না, দীর্ঘশ্বাস দুটি বইয়ের সাফল্যের পর এবার অমর একুশে বইমেলায় রুবিনা আলমগীরের লেখা তৃতীয় উপন্যাস "অপূর্ণতা" বইটি পাওয়া যাবে পুথিপ্রকাশে ৩২২-৩২৩ নং স্টলে। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে রুবিনা আলমগীরের নিজ কন্ঠে গাওয়া ৫টি গান এবং দুটি চলচ্চিত্র।