বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এবার বলিউডে অভিষেক হতে চলেছে চিত্রনায়ক আরিফিন শুভর।

এবার বলিউডে অভিষেক হতে চলেছে চিত্রনায়ক আরিফিন শুভর।

এবার বলিউডে অভিষেক হতে চলেছে চিত্রনায়ক আরিফিন শুভর।

বলিউডে অভিষেকের অপেক্ষা পালা এবার শেষ হতে চলেছে জনপ্রিয় তারকা আরিফিন শুভ-র। তাঁর অভিনীত রাজনৈতিক থ্রিলার সিরিজ ‘জ্যাজ সিটি’ মুক্তি পাচ্ছে আগামী ১৯ মার্চ।

আসন্ন ঈদকে সামনে রেখে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভ ইতোমধ্যে সিরিজটির মুক্তির তারিখ ঘোষণা করেছে। হিন্দি ও ইংরেজির পাশাপাশি এবার প্রথমবারের মতো বাংলা ভাষায়ও কোনো সিরিজ প্রকাশ করতে যাচ্ছে প্ল্যাটফর্মটি।‘জ্যাজ সিটি’ পরিচালনা করেছেন সৌমিক সেন। সিরিজটির কেন্দ্রীয় চরিত্র জিমি রয় হিসেবে দেখা যাবে আরিফিন শুভকে, যাকে ঘিরে আবর্তিত হয়েছে পুরো গল্প।

প্রকাশিত ফার্স্ট লুকে তাঁকে ভিন্ন ভিন্ন রূপে দেখা গেছে—কখনো পরিপাটি স্যুটে, কখনো নৃত্যে মগ্ন এক রেট্রো ব্যক্তিত্ব হিসেবে। সত্তরের দশকের আবহ ফুটিয়ে তুলতে চুল ও পোশাকেও রাখা হয়েছে বিশেষ স্টাইল।নিজের চরিত্র প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘এটি এমন এক গল্প যেখানে সংলাপের পাশাপাশি সঙ্গীতও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুভূতি, পরিস্থিতি ও সময়ের টানাপোড়েন প্রকাশ পায় সঙ্গীত, নীরবতা ও সংলাপের সমন্বয়ে।’

টিজার থেকে জানা গেছে, গল্পটি নির্মিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সত্তরের দশকের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে।

সিরিজটিতে শুভর বিপরীতে রয়েছেন সৌরসেনী মিত্র।এছাড়াও অভিনয় করেছেন শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্য, শাতাফ ফিগার, অ্যালেক্সান্দ্রা টেলর ও অমিত সাহাসহ আরও অনেকে।