বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তারেক রহমানকে উদ্দেশ্য করে নিজের জন্মদিনে চিত্রনায়ক সাইফ খান কি স্ট্যাটাস দিলেন।

তারেক রহমানকে উদ্দেশ্য করে নিজের জন্মদিনে চিত্রনায়ক সাইফ খান কি স্ট্যাটাস দিলেন।

তারেক রহমানকে উদ্দেশ্য করে নিজের জন্মদিনে চিত্রনায়ক সাইফ খান কি স্ট্যাটাস দিলেন।

আজ অভিনেতা সাইফ খানের জন্মদিন। আজকের এই দিনে কিছুক্ষন আগে তিনি তার ফেইসবুক একাউন্টে তিনি এক স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, আমি একজন চলচ্চিত্র অভিনেতা, একজন মুক্তিযোদ্ধার সন্তান।।আমি বঙ্গবন্ধুকে প্রচন্ড ভালোবাসি।। সকল মুক্তিযোদ্ধাই আমার পিতাসম এবং সকল বিরঙ্গনা আমার মা।। মুক্তিযুদ্ধ,অসাম্প্রদায়িক বাংলাদেশ, এগুলোতেই আমি বিশ্বাস করি। এবং আমি একজন আওয়ামী রাজনীতির সমর্থক।। আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় তৎকালীন বিরোধীদলীয় নেতা ও সাবেক সেনাপ্রধান এবং সাবেক রাষ্ট্রপতি জনাব হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবকে রক্ত দেওয়ার সৌভাগ্য আমার হয়েছিল।আমি কোন  গুপ্ত বা তেলবাজ নই।

 

আজকের সকালে ঘুম থেকে উঠেই আপনার এবং মহামান্য রাষ্ট্রপতি সাহেবের এই ছবিটি দেখে আপনার প্রতি আমার শ্রদ্ধা অনেক গুণ বেড়ে গেল।

 

একজন প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি কোন দলের হয় না এই ছবিটি দেখে এটাই মনে হলো।। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি হয় রাষ্ট্রের সকল মানুষের।যারা আপনাকে পছন্দ করে কিংবা আপনাকে ভোট দিয়েছে আপনি তাদেরও প্রধানমন্ত্রী ; যারা আপনাকে ভোট দেয়নি কিংবা আপনার বিরোধিতা করে আপনি তাদেরও প্রধানমন্ত্রী। আপনার বিরোধী রাজনৈতিক মতাদর্শকে আমি সমর্থন করলেও আপনার এই কাজটি আমাকে মুগ্ধ করেছে।এবং আশা করব ভবিষ্যতেও আপনার এরকম চমৎকার আচরণ আমাদের চোখে পড়বে।

 

অবশ্যই আপনার সকল কাজের প্রশংসা আমি করতে পারব না অনেক কাজের গঠনমূলক সমালোচনাও আমি করব |  কিন্তু আজকের যে আচরণটি আপনি দেখিয়েছেন এই আচরণের ধারাবাহিকতা চলতে থাকলে শত বিরোধিতার পরেও আপনার প্রতি একটা শ্রদ্ধাবোধ আমার অন্তত কাজ করবে।

 

সকল রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার প্রতিষ্ঠার  মাধ্যমে সত্যিকার অর্থেই একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ গঠনে আপনি ভূমিকা রাখবেন এই আমার প্রত্যাশা।শুভ কামনা আপনার প্রতি। এই পর্যন্ত লিখে তিনি তার দীর্ঘ স্ট্যাটাস শেষ করেন।