বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পদত্যাগ করলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

পদত্যাগ করলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

পদত্যাগ করলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার পদ থেকে সরে দাঁড়ালেন শেখ মো. সাজ্জাত আলী। পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে তার পদত্যাগপত্র পাঠানোর তথ্য জানা গেছে আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে।

 

এদিকে গতকাল মঙ্গলবার পুলিশের নতুন আইজিপি নিয়োগ দেওয়া হয়। নতুন আইজিপি হিসেবে নিয়োগ পান আলী হোসেন ফকির। তার নিয়োগের একদিনের মাথায় ডিএমপি কমিশনারের পদত্যাগের খবর এলো।

 

শেখ মো. সাজ্জাত আলী দুই বছর মেয়াদে ২০২৪ সালের ২০ নভেম্বর ডিএমপির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান। তাকে নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল, যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

 

তার এই নিয়োগের মেয়াদ শেষ হওয়ার কথা ২১ নভেম্বর। তবে এর আগেই তিনি পদত্যাগ করলেন।

 

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসন, পুলিশসহ বিভিন্ন খাতে ঢেলে সাজাচ্ছে। এর মধ্যে ডিএমপি কমিশনারের পদে নতুন কাউকে নিয়োগ দেওয়ার কথা শোনা যাচ্ছিল।