শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সড়ক দূর্ঘটনায় মারা গেছেন সেন্টমার্টিন দ্বীপের বিশিষ্ট পর্যটন ব্যবসায়ী আব্দুল মালেক, আহত ৩ জন

সড়ক দূর্ঘটনায় মারা গেছেন সেন্টমার্টিন দ্বীপের বিশিষ্ট পর্যটন ব্যবসায়ী আব্দুল মালেক, আহত ৩ জন

সড়ক দূর্ঘটনায় মারা গেছেন সেন্টমার্টিন দ্বীপের বিশিষ্ট পর্যটন ব্যবসায়ী আব্দুল মালেক, আহত ৩ জন

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন দ্বীপ–এর পরিবেশ ও স্থানীয় জনগণের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখা লড়াকু সংগঠক আব্দুল মালেক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।


আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) কক্সবাজারের বাংলাবাজার এলাকায় দরগাহ নামক স্হানে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল–এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় আরো ৩ জন আহত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পরিবার সূত্রে জানা গেছে, তিনি সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে রামুর জুয়ারিয়া নালায় তিন দিনের একটি প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন। বুধবার ছিল প্রশিক্ষণের শেষ দিন। সেখান থেকে কক্সবাজারে ফেরার পথে বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত আব্দুল মালেক কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা দৈনিক হিমছড়ি–তে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। পরিবেশ সংরক্ষণ এবং সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দাদের অধিকার রক্ষায় তিনি সবসময় সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। কক্সবাজারে তিনি একজন পরিচিত মুখ ছিলেন।


তার মৃত্যুতে সেন্টমার্টিন ও কক্সবাজারে শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ নিজ বাড়ি সেন্টমার্টিন দ্বীপে নেওয়া হবে।