বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আমরা যেন বাধার শিকার না হই। ভাবনা

আমরা যেন বাধার শিকার না হই। ভাবনা

আমরা যেন বাধার শিকার না হই। ভাবনা

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ক্যারিয়ারের শুরু থেকেই নিজের স্পষ্টভাষী স্বভাব আর ভিন্নধর্মী জীবনদর্শনের জন্য তিনি আলোচিত। সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে জীবনের রূঢ় সত্য, শৈশবের স্মৃতি এবং ক্যারিয়ারের বর্তমান ব্যস্ততা নিয়ে মনখোলা কথা বলেছেন এই অভিনেত্রী।

 

সাক্ষাৎকারে ভাবনা বলেন, ‘আপনি যখন বড় হতে থাকবেন, আস্তে আস্তে আপনার কাছে জীবনটা পরিষ্কার হতে থাকবে। আর জীবন যখন পরিষ্কার হতে থাকে, তখন মন খারাপ হতে থাকে। ছোটবেলায় সব সত্য মনে হতো, সুন্দর মনে হতো। এখন যা সত্য দেখছি, সেটাও মিথ্যা মনে হয়।

 

তার কথায়, ‘পুরান ঢাকায় বাড়িওয়ালা-ভাড়াটিয়া সবাই মিলে বড় বলে মুড়ি মাখিয়ে ইফতার করাটা ছিল উৎসবের মতো। ওটার মধ্যে এক ধরণের আরাম আর মনুষ্যত্ব আছে।

সামাজিক সচেতনতামূলক ক্যাম্পেইন ‘এক টাকায় আহার’ প্রসঙ্গে ভাবনা নিজের উপস্থিতির কারণ ব্যাখ্যা করেন। তিনি মনে করেন, শিল্পীরা বা পরিচিত মুখগুলো যখন এমন আয়োজনে দাঁড়ায়, তখন সমাজের বিত্তবানরা অনুপ্রাণিত হয়। সুবিধা বঞ্চিত শিশুদের সাথে খাবার ভাগ করে নেওয়াকে তিনি নিজের পরিবারের সাথে ইফতার করার মতোই আনন্দদায়ক বলে অভিহিত করেন।

 

তিনি আরও বলেন, ‘যে নাচতে চায় সে যেন নাচতে পারে, যে ছবি আঁকতে চায় তাকে যেন সেই স্বাধীনতা দেওয়া হয়। আমরা যেন বারবার বাধার শিকার না হই।’ শিল্পীদের জন্য একটি বড় প্ল্যাটফর্ম এবং কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তিনি।

 

আসন্ন ঈদুল ফিতরে দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আসছেন ভাবনা। তিনি জানান, ঈদে সুমন ধর এবং শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় দুটি আলাদা ওয়েব ফিল্মে তাকে দেখা যাবে। কাজ দুটি নিয়ে বেশ আশাবাদী এই অভিনেত্রী।