বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেরুদণ্ডে সমস্যা নিয়েও কাজ করে যাচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খান।

মেরুদণ্ডে সমস্যা নিয়েও কাজ করে যাচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খান।

মেরুদণ্ডে সমস্যা নিয়েও কাজ করে যাচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খান।

 

বলিউডের বাদশা শাহরুখ খানের পরিশ্রম ও নিষ্ঠা এখন অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে। শরীরে মেরুদণ্ডের সমস্যা এবং নানা শারীরিক অসুবিধা থাকা সত্ত্বেও তিনি দিনে প্রায় ২০ ঘণ্টা কাজ করেন, জানালেন সহ-অভিনেতা গোবিন্দ নমদেব।

 

গোবিন্দ নমদেব বলেন, “একজনই আছেন, যিনি প্রায় ২৪ ঘণ্টা কাজ করেন। মাত্র ৩-৪ ঘণ্টা ঘুমান। সংলাপ মুখস্থ করেন, শরীরচর্চা করেন, অনুষ্ঠানেও যোগ দেন। আমি অবাক হয়ে যাই। এ কেমন মানুষ! ওর শরীরে অনেক সমস্যা, বিশেষ করে শিরদাঁড়ার হাড়েও সমস্যা আছে।

 

দুটি তারকার কাজের সূত্রপাত হয়েছিল ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি ছবিতে। গোবিন্দ বলেন, “ওর সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। ২৪ ঘণ্টা যদি কেউ কাজ করতে পারেন, তা একমাত্র শাহরুখ। নিজের শরীর নিয়ে ভাবেনই না।

 

শাহরুখ নিজেও এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি সাধারণত মাত্র ৩-৪ ঘণ্টা ঘুমান। তার রুটিন অনুযায়ী, ভোর ৫টায় ঘুমান এবং সকাল ৯-১০টার মধ্যে উঠে শুটিংয়ে যোগ দেন। শুটিং শেষে গোসল ও শরীরচর্চা করে আবার কাজে মন দেন।

 

বর্তমানে শাহরুখ তার আসন্ন সিনেমা ‘কিং’র কাজ নিয়ে ব্যস্ত। সিনেমা তার কন্যা সুহানা খান-ও গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন।

মেরুদণ্ডের সমস্যা সত্ত্বেও শাহরুখের এই অবিশ্বাস্য পরিশ্রম এবং কঠোর রুটিন তাকে অন্যদের থেকে আলাদা করে রেখেছে। সহকর্মী থেকে ভক্ত সবাই এখন তার এই নিষ্ঠা দেখে মুগ্ধ।