বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দীর্ঘ বিরতির পর আবার অভিনয়ে ফিরলেন অভিনেতা নিলয়।

দীর্ঘ বিরতির পর আবার অভিনয়ে ফিরলেন অভিনেতা নিলয়।

দীর্ঘ বিরতির পর আবার অভিনয়ে ফিরলেন অভিনেতা নিলয়।

যুক্তরাষ্ট্রে ৫ মাস কাটিয়ে দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। গত বছরের সেপ্টেম্বরে স্ত্রী তাসনুভা তাবাসসুমকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। নভেম্বরে সেখানেই বাবা হন এই অভিনেতা। সামাজিক মাধ্যমে নিজেই সুখবরটি জানান নিলয়।

 

তাদের কন্যা সন্তানের নাম রাখা হয়েছে রুশদা মাইমানাহ। ১৯ ফেব্রুয়ারি দেশে ফেরেন নিলয়। পরিবারকে সময় দিয়ে দুদিন বিশ্রাম নেওয়ার পর রোববার থেকেই ফের শুরু করেছেন শুটিং। যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় কাজ থেকে সম্পূর্ণ বিরতিতে ছিলেন তিনি। তবে দেশে ফিরেই যেন পুরোনো ছন্দে ফেরার প্রস্তুতি নিয়েছেন এই অভিনেতা।

 

নতুন যে নাটক দিয়ে শুটিংয়ে ফিরেছেন, সেটির নাম এখনো চূড়ান্ত হয়নি। নাটকটি লিখেছেন অনামিকা মণ্ডল এবং পরিচালনা করছেন নাজমুল রনি। রাজধানীর উত্তরায় শুরু হয়েছে এর দৃশ্যধারণ। নাটকে নিলয়ের সহশিল্পী হিসেবে রয়েছেন নীলাঞ্জনা নীলা। এই জুটিকে খুব বেশি একসঙ্গে দেখা না গেলেও নির্মাতা জানান, গল্পে তাদের রসায়ন ভিন্ন মাত্রা যোগ করবে।

\

পরিচালক আরও জানান, এই নাটকের কাজ শেষ করেই টানা আরও দুটি নাটকের শুটিংয়ে অংশ নেবেন নিলয়। ওই দুটি প্রজেক্টে তার সঙ্গে জুটি হিসেবে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমিকে। ঈদ পর্যন্ত টানা শুটিংয়ের পরিকল্পনা রয়েছে নিলয়ের।