শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবা থানার ওসিসহ তিন পুলিশ সদস্যের জেলা পর্যায়ে সম্মাননা অর্জন।

কসবা থানার ওসিসহ তিন পুলিশ সদস্যের জেলা পর্যায়ে সম্মাননা অর্জন।

কসবা থানার ওসিসহ তিন পুলিশ সদস্যের জেলা পর্যায়ে সম্মাননা অর্জন।

ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা-অফিসার ইনচার্জ (ওসি) জনাব নাজনীন সুলতানা জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ মাসের সার্বিক কর্মমূল্যায়নে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা অর্জন করেছেন।

২৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে তিনি অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপারের নিকট থেকে সম্মাননা সনদ গ্রহণ করেন।
এছাড়াও কসবা থানার আরও দুই কর্মকর্তা জেলা পর্যায়ে কৃতিত্বের স্বীকৃতি পেয়েছেন। থানায় কর্মরত এসআই মোঃ ফারুক হোসেন শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এবং এএসআই আছহাব উদ্দীন জেলার শ্রেষ্ঠ পরোয়ানা তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন।

তাঁদের এ সাফল্যে কসবা থানার মর্যাদা আরও বৃদ্ধি পেয়েছে।
কসবা থানার পক্ষ থেকে অফিসার ইনচার্জসহ সম্মাননা প্রাপ্ত সকল কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

উল্লেখ্য, জেলা পুলিশের মাসিক কর্মমূল্যায়নের ভিত্তিতে আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।

 

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।