বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই সন্তানকে সাথে নিয়ে ফেইসবুকে স্ট্যাটাস দিলেন অভিনেত্রী পরিমনী।

দুই সন্তানকে সাথে নিয়ে ফেইসবুকে স্ট্যাটাস দিলেন অভিনেত্রী পরিমনী।

দুই সন্তানকে সাথে নিয়ে ফেইসবুকে স্ট্যাটাস দিলেন অভিনেত্রী পরিমনী।

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি অভিনয়ে দীর্ঘ বিরতির পর দেখা যাবে ‘ডোডোর গল্প’ সিনেমায়। এ সিনেমাটি আগামী ঈদে মুক্তি পাচ্ছে। এ সিনেমার মাধ্যমে আবারও বড়পর্দায় ফিরছেন অভিনেত্রী। তবে অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক মাধ্যমে প্রায়ই সক্রিয় থাকেন পরীমনি। বিশেষ করে, দুই সন্তান পুণ্য ও প্রিয়মকে নিয়েই যেন তার পৃথিবী।

কাজের পাশাপাশি সন্তানদের নিয়েই সময় কাটে তার। নায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে সিঙ্গেল মাদারের দায়িত্ব পালন করছেন পরীমনি। মাতৃত্ব যে এখন তার গুরুদায়িত্ব, তা বলার বাকি রাখে না। মাঝে মাঝেই তাদের নিয়ে আনন্দ-আবেগঘন মুহূর্তে দেখা যায় সামাজিক মাধ্যমের কল্যাণের। এবারও তার ব্যতিক্রম হলো না।

গতকাল শুক্রবার দুপুরে সামাজিক মাধ্যম ফেসবুকে সন্তানদের সঙ্গে একটি চমৎকার মুহূর্ত শেয়ার করে নিয়েছেন পরীমনি। পোস্ট করা ছবিতে দেখা গেছে, গাড়ির ভেতরে দুই সন্তানকে দুই পাশে আগলে রেখে হাসিমুখে বসে আছেন তিনি। কালো রঙের হিজাব ও চশমায় পরীমনিকেও দেখাচ্ছিল বেশ স্নিগ্ধ। আর দুই সন্তান পরে ছিল লাল রঙের ম্যাচিং পোশাক। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন হ্যাপি ফ্রাইডে! মাশাআল্লাহ।

সামাজিক মাধ্যমে পরীমনির সেই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। তার ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনদের মন কাড়ে। তারা এই মা-সন্তানদের প্রতি ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন। পরীমনির ছবির মন্তব্যের ঘরে এক নেটিজেন লিখেছেন মাশাআল্লাহ একটি সুখী পরিবার। আরেক নেটিজেন লিখেছেন— মাশাআল্লাহ, মা পরীর দুই ডানা।