পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, বর্তমান সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে রাঙ্গামাটির সকল প্রতিষ্ঠানকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি পাহাড়ের শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ ও বিদ্যুৎসহ মৌলিক সেবাগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন।
রবিবার (১ মার্চ) রাঙ্গামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, গণতান্ত্রিক সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত ১৮০ দিনের কর্মসূচির মধ্যে শতভাগ সম্পন্নযোগ্য প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। প…
