গাজীপুরের শ্রীপুরে কিশোরী অপহরণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলা ও হ্যান্ডকাফ পরা দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে । রোববার সন্ধ্যায় নিজ মাওনা এলাকায় অভিযানের সময় আসামির স্বজনরা অতর্কিত হামলা চালালে পাঁচজন পুলিশ সদস্য আহত হন।
পুলিশ জানায়, শ্রীপুর থানা পুলিশ ও টাঙ্গাইল সদর থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে আদিল ও তার বাবাকে আটক করেছিল। তবে ধস্তাধস্তির একপর্যায়ে স্বজনরা তাদের ছিনিয়ে নেয়। পরে অতিরিক্ত পুলিশ অভিযান চালিয়ে প্রায় দুই ঘণ্টা পর দুজনকে পুনরায় গ্রেপ্তার করে।
এ ঘটনায় সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে নতুন মামলা প্রক্রিয়াধীন। অপহৃত কিশোরীকে উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং মোট ছয়জনকে আটক করা হয়েছে।
