বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আলভী ও তিথির ভেরিফাই ফেইসবুক পেইজ হাওয়া।

আলভী ও তিথির ভেরিফাই ফেইসবুক পেইজ হাওয়া।

আলভী ও তিথির ভেরিফাই ফেইসবুক পেইজ হাওয়া।

ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে যখন সামাজিক যোগাযোগমাধ্যম উত্তাল, তখনই খুঁজে পাওয়া যাচ্ছে না আলভীর ভেরিফায়েড ফেসবুক পেজ। প্রায় ২৪ লাখ অনুসারীর পেজটি বর্তমানে অদৃশ্য।

একই সঙ্গে অভিনেত্রী ইফফাত আরা তিথির ৩ লাখ ২৪ হাজার অনুসারীর ফেসবুক পেজও ডিজঅ্যাবল দেখাচ্ছে। হঠাৎ করে দুই তারকার পেজ বন্ধ হয়ে যাওয়ায় নেটদুনিয়ায় শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

ইকরার মৃত্যুর পর থেকেই আলভী ও তিথিকে ঘিরে আলোচনা তীব্র হয়। শোবিজ অঙ্গনে আগে থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল। ইকরার ঘনিষ্ঠজনদের দাবি, দাম্পত্য টানাপোড়েনের পেছনে তৃতীয় ব্যক্তির উপস্থিতি ছিল। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি আলভী বা তিথি।

এদিকে সাইবার জগতের পরিচিত মুখ লাল রনি সামাজিক যোগাযোগমাধ্যমে কঠোর অবস্থানের কথা জানান। এক পোস্টে তিনি লেখেন, ‘আলভীর স্ত্রীর আত্মহত্যা যদি পরকীয়ার কারণে হয়ে থাকে, তাহলে আলভীকে নাট্যজগতে থাকতে দেব না। খেলা মাত্র শুরু।’ তার এমন বক্তব্যের পরপরই দুই তারকার ফেসবুক পেজ অদৃশ্য হওয়ায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ইকরার মৃত্যুর ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত চালাচ্ছে। বাসার সিসি ক্যামেরার ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। তদন্ত শেষেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে আলভী দেশে ফিরে আনুষ্ঠানিক বক্তব্য দেবেন বলেও তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। পুরো ঘটনার ব্যাখ্যা ও পেজ বন্ধ হওয়ার কারণ-সবকিছুই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।