মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেপুটি স্পিকার পদে আলোচনায় জামায়াতের পাঁচ এমপি

ডেপুটি স্পিকার পদে আলোচনায় জামায়াতের পাঁচ এমপি

ডেপুটি স্পিকার পদে আলোচনায় জামায়াতের পাঁচ এমপি

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে এ পদে মনোনয়ন আসতে পারে—এমন আভাস মিলেছে।

গতকাল (সোমবার) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদ গ্রহণের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরপর থেকেই জামায়াতের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জল্পনা শুরু হয়।

দলীয় সূত্রে জানা গেছে, আলোচনায় থাকা পাঁচ সংসদ সদস্যের মধ্যে দুইজন তুলনামূলকভাবে বেশি আলোচিত। তারা হলেন পাবনা-১ আসনের ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এবং ঢাকা-১৪ আসনের ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান। সংসদীয় রীতি অনুযায়ী আইনজ্ঞদের অগ্রাধিকার দেওয়ার প্রচলন থাকায় তাদের নাম সামনে এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

অন্যদিকে, অভিজ্ঞ নেতাদের মধ্যেও কয়েকজনের নাম ঘুরছে। তাদের মধ্যে রয়েছেন রাজশাহী-১ আসনের অধ্যাপক মুজিবুর রহমান, সিরাজগঞ্জ-৪ আসনের মাওলানা রফিকুল ইসলাম খান এবং ঢাকা-১২ আসনের সাইফুল আলম খান মিলন। দলীয় রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা ও সাংগঠনিক ভূমিকার কারণে প্রবীণ নেতাদের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তবে ডেপুটি স্পিকার পদ গ্রহণের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেয়নি জামায়াত। দলটির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা জানিয়েছেন, সরকার ও বিএনপির অবস্থান এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়ন ইস্যু পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাহী পরিষদের বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দলটির সংসদীয় টিম এবং মিত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে।

দলটির মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ডেপুটি স্পিকার পদে কাকে মনোনয়ন দেওয়া হবে—সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সংসদীয় টিমের সঙ্গে পরামর্শ করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।