অবৈধ ড্রেজারের মাধ্যমে মাটি কাটার অভিযোগ কুটিতে ২ ব্যক্তিকে
৭দিন করে কারাদণ্ড প্রদান
কসবা উপজেলার কুটি ইউনিয়নের রানীয়ারা গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বালকি নোয়াপাড়া গ্রামের মোঃ শাহজাহান মিয়া পুত্র রাজিব মিয়া (২৪) ও মোঃ বাবুল মিয়ার পুত্র শাহিন মিয়া( ২০) নামক দুইজনকে ৭ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং ৩ টি ড্রেজার মেশিনের কার্যক্ষমতা নষ্ট করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল কবির।
তিনি জানান, কৃষি জমি রক্ষা, জীববৈচিত্র এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ অভিযান চলমান থাকবে।
