ক্ষমতার প্রভাববলয়ে থাকা বালুদস্যু ও তার সন্ত্রাসীবাহিনী কর্তৃক উত্তর হারবাংয়ের ইছাছড়িতে
প্রাণে হত্যার উদ্দেশ্যে তিন সাংবাদিকের ওপর চালানো বর্বরোচিত হামলায় গুরুতর আহত ইকবাল ফারুক এর অবস্থার অবনতি ঘটেছে।
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করেছেন।
আজ রাত দশটার দিকে সপরিবারে তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। মৃত্যুশয্যায় থাকা দৈনিক আমার দেশ ও দৈনিক পূর্বদেশ'র চকরিয়া প্রতিনিধি
প্রিয় সহকর্মী ইকবাল ফারুক এর জন্য সকলের কাছে বিনীত প্রার্থনা করছি।
উল্লেখ্য- বর্বরোচিত এই হামলা সংঘটিত হওয়ার ইতোমধ্যে ১০ দিন পার হয়েছে। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনী এখনোও সন্ত্রাসী-বালুদস্যু নাজিম ও তার সাঙ্গোপাঙ্গদের কেশাগ্রও স্পর্শ করতে পারেনি।
