আখাউড়ার মনিয়ন্দ ইউনিয়নের মাঝিগাছা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের দায়ে দুজনকে সাজা দেওয়া হয় এবং ড্রেজার মেশিন বিনষ্ট করা হয়। একই সময়ে ওই ইউনিয়নের মধ্যপাড়া অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। একই দিনে আখাউড়া দক্ষিণ ইউনিয়ন এর হীরাপুর এলাকায় অবৈধভাবে মাটি কাটায় ব্যবহৃত একটি ভেকুর ব্যাটারি জব্দ করা হয়।
জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করার দায়ে আল ইসলাম (৪০) ও সবুজ (২৫) নামের দুই ব্যক্তিকে ৭ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনান কফিল উদ্দিন মাহমুদ। সহকারী কমিশনার (ভুমি)জানিয়েছেন এ ধরনের অভিযান ঢলমান থাকবে।
